ডিএনবি নিউজ ডেস্ক :
নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনরত অবস্থায় আপন দুই ভাইকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিজনকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (০১ জুন) দিনগত রাত ১২টার দিকে পৌর শহরের বুরুঙ্গা এলাকায় উপজেলা প্রশাসন ও পুলিশ এ অভিযান পরিচালনা করে। দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই এলাকার আব্দুস ছালামের দুই ছেলে জাহাঙ্গীর (২৭) ও আলমগীর (২৫)।
অভিযান সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুর থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বুরুঙ্গা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় দুই ভাইকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, আটক দুজনই আপন ভাই। মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
