ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক:
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র আলি মোহাম্মদ নায়িনি বলেছেন, শত্রুরা মনে করেছিল সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত করলে দেশের প্রতিরক্ষা কাঠামো ভেঙে পড়বে।
পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি’র মুখপাত্র আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে শত্রুরা তিনটি বড় ভুল হিসাব করেছিল।
প্রথমত, তারা ভেবেছিল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে ৪৮ ঘণ্টার মধ্যেই সবকিছু ভেঙে পড়বে।
দ্বিতীয়ত, তারা ধারণা করেছিল এই যুদ্ধ তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে।
তৃতীয়ত, আমেরিকা ভেবেছিল- ইরানের বিরুদ্ধে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট গঠিত হবে। এর একটি হিসাবও মিলে নি।
সূত্র: পার্সটুডে
