ইসলামের কথা বলতে এসেছি, সেলফি ওঠাতে নয়: মাওলানা মামুনুল হক

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামের কথা বলার জন্য আজ দিরাই এসেছি। সেলফি ওঠাতে আসিনি।

সোমবার শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আসেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। এসময় একদল তরুণ সেলফি তুলতে আসলে ক্ষুব্ধ হয়ে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে টিকটক, সেলফি আর ফেসবুক লাইভ নিয়ে সবাই ব্যস্ত। কেন ভাই? ওইসব ছাড়া কি আপনাদের কোনো কাজ নাই? আপনাদের কি সমস্যা যে, লাইক পাওয়ার জন্য সব জায়গায় সেলফি তুলতে হবে?

উল্লেখ্য, শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় যান হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী।

এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।




দুর্গাপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালনে প্রস্তুতি সভা

জেলার দুর্গাপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সহকারী কমিশনার(ভূমি)রুয়েল সাংমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, ওসি দুর্গাপুর থানা শাহ্ নুর-এ আলম, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম-রফিক, সাধারণ সম্মাদক মোঃ জামাল তালুকদার, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, উপজেলা শিল্পকলা একাডেমি এর সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন প্রমুখ।