বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডিএনবি নিউজ ডেস্ক:

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (১৫ আগস্ট) ভোর ৬টা ৩০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা অনার গার্ড প্রদান করেন। এরপর ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আবারও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।




দুর্গাপুরে জাতীয় শোক দিবস পালিত

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যেগে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পুষ্পার্ঘ্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায়, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।




১৯তম সংসদ অধিবেশন শুরু ২৮ আগস্ট

ডিএনবি নিউজ ডেস্ক:

আগামী ২৮ আগস্ট একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে।

আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৮ আগস্ট রোববার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আহ্বান করেছেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।




সরকার নয়, বিএনপিরই রাজনীতি থেকে বিদায়ের সময় এসেছে: কাদের

ডিএনবি নিউজ ডেস্ক:

সরকার নয়, নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমুখতার জন্য বিএনপিরই রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ এবং ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ।

বিএনপির মতো জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের মুখের কথায় জনগণের এখন আর কোনো আস্থা নেই। বিএনপি সরকার পরিচালনায় যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছে, বিরোধীদল হিসেবেও চরম দায়িত্বহীনতার নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, বিএনপি প্রায় প্রতিদিনই মিটিং-মিছিল করছে, সমাবেশ করছে। অথচ তারা অভিযোগ করছে, তাদের নাকি সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। নিজেদের ব্যর্থতা ও নানা অপকর্মের দায় সরকারের ওপর চাপানোর অপচেষ্টা করা তাদের পুরোনো স্বভাব। তিনি বলেন, মিথ্যার মোড়কে বিএনপির অগণতান্ত্রিক রাজনীতির স্বরূপ জনগণের কাছে এখন স্পষ্ট। তাদের শাসনামলেই তো দেশ মগের মুল্লুকে রূপান্তরিত হয়েছিল।

ধর্মীয় উগ্রবাদ আর সাম্প্রদায়িকতার ডাল-পালার বিস্তার ঘটেছিল, সার চাইতে গিয়ে কৃষকরা প্রাণ দিয়েছিলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় জনগণের নাভিশ্বাস উঠেছিল, সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড করেছিল। ‘বিএনপি আবারও দেশকে সেই অরাজকতায় ডুবিয়ে দিতে চায়। জনগণ বর্ণচোরা বিএনপিকে চেনে, জনগণ সেই সুযোগ তাদের আর দেবে না’ যোগ করেন তিনি।




শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ডিএনবি নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আজ বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ সংক্রান্ত নির্দেশনার কথা জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় পতাকা বিধি অনুসরণে পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝখানে লাল বৃত্ত থাকবে। বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ। ভবনে উত্তোলনের জন্য পতাকার তিন ধরনের মাপ হচ্ছে দশ ফুট বাই ছয় ফুট, পাঁচ ফুট বাই তিন ফুট এবং আড়াই ফুট বাই দেড় ফুট।

আরও বলা হয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের সময় প্রথমে পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর নামিয়ে অর্ধনমিত অবস্থায় বাঁধতে হবে। দিনশেষে পতাকা নামানোর সময় আবার দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠাতে হবে, তারপর ধীরে ধীরে নামাতে হবে।




মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন দুই সিটি মেয়র।

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হচ্ছে। একইসঙ্গে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মেয়ররা পাবেন প্রতিমন্ত্রীর মর্যাদা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার (০৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ও সচিবালয়কে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মুর্শেদের সই করা নির্দেশনায় ওই চার সিটির মেয়রদের নামের পাশে মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

এ নির্দেশনার ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এখন থেকে মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

এছাড়াও সিদ্ধান্ত হয়েছে, চট্টগ্রাম সিটির মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন। এর আগে ঢাকার সাবেক দুই মেয়র মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেছেন।

২০১৫ সালের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটিতে (প্রয়াত) আনিসুল হক মেয়র নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালের ২১ জুন তাদের মন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল

পরে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালের উপনির্বাচনে বিজয়ী হয়ে ওই মেয়াদে ৯ মাস ডিএনসিসির মেয়রের দায়িত্ব পালন করেন আতিকুল ইসলাম। তিনিও তখন মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন।




শেখ কামাল’র জন্মদিনে দুর্গাপুরে ভাইস চেয়ারম্যানের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি’র আয়োজনে বিরিশিরি নিজ বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিরিশিরি বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বরকত উল্লাহ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকরাম আলী মন্ডল, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহম্মদ মড়ল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাজন শেখ, মো. শাহীন মিয়া, মোঃ সাইফুল ইসলাম সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

 




পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক:

মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৪ জুন) বেলা ১২টায় সেতু উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন।

এর আগে, হেলিকপ্টারে করে সেখানে আয়োজিত সুধী সমাবেশস্থলে পৌঁছান তিনি। সমাবেশে তিনি বক্তব্য দেন। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন বাহিনীর প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

উদ্বোধনের আগে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মাওয়ায় স্থাপিত টোল প্লাজায় টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন।

গত ২৪ মে পদ্মা সেতু উদ্বোধনের তারিখ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই দৃঢ় মনোবলের কারণে শেষ পর্যন্ত প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী মূল সেতুর পাইলিং ও নদীশাসনের কাজ উদ্বোধন করেন। এরপর একে একে সব ধাপ পেরিয়ে পদ্মার বুকে গড়ে ওঠে স্বপ্নের সেতু।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু। সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দ্বিতল এ সেতুর এক অংশ পদ্মা নদীর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত এবং অপর অংশ নদীর শরীয়তপুরের জাজিরা প্রান্তে যুক্ত।

একইসঙ্গে ট্রেন ও গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে এ সেতুতে। চার লেন বিশিষ্ট ৭২ ফুট প্রস্থের এ সেতুর নিচতলায় রয়েছে রেল লাইন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।




দুর্গাপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোনার দুর্গাপুরে দেশ-জাতির ও বন্যা কবলিত এলাকায় কল্যানে দোয়া, প্রার্থনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দলীয় ও জাতীয় পতাকা উত্তেলনের মাধ্যমে উপজেলা আ‘লীগের নেতাকর্মীদের অংশগ্রহনে দলীয় কার্যলয়ে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে আওয়ামীলীগ‘র দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে এক বর্নাঢ্য র‌্যালি পৌরশহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর সঞ্চালনায় উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আ‘লীগের কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ‘লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহ:সভাপতি বাবু স্বপন সান্যাল, মো. এমদাদুল হক খান, এড. মজিবুর রহমান, শ.ম জয়নাল আবেদীন, যুগ্নসাধারণ সম্পাদক বিভাস সরকার, সাবেক মেয়র ও পৌর আ‘লীগের সভাপতি মাও: আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, কৃষি বিষয়ক সম্পাদক কবি আব্দুল্লাহ হক, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান সহ ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দেশের কল্যানে দোয়া ও কেক কাটা হয়।

প্রধান অতিথি রেমন্ড আরেং বলেন, দলের প্রতিষ্ঠাকাল থেকে সা¤প্রতিক উন্নয়নের ধারা ও সফলতা সহ দলীয় ঐতিহ্যকে ধরে রেখেছে বাংলাদেশ আওয়ামীলীগ। বর্তমানে বন্যা কবলিত এলাকা ও দেশের সাধারণ মানুষের জান মাল রক্ষায়, দিনে রাতে কাজ করে যাচ্ছেন দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।




জামালপুরে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

ডিএনবি নিউজ ডেস্কঃ

জামালপুরে নিখোঁজের ৩ দিন পর শনিবার সকালে ব্রহ্মপুত্র নদ থেকে ছাত্রলীগ নেতা জাহিদ ফয়সাল ফাহিমের মৃতদেহ পাওয়া গেছে।নিখোঁজ ফাহিম সদর উপজেলার কানিল গ্রামের আমজাদ হোসেনের পুত্র এবং নান্দিনা  উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। সে সম্প্রতি ত্রিশাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছে। ছাত্রলীগ নেতা ফাহিমের অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ তোফাজ্জল হোসেন জানান, ফাহিমসহ পাঁচ বন্ধু বৃহস্পতিবার সন্ধ্যায় ডিঙি নৌকা নিয়ে ভ্রমনের সময় সদর উপজেলার ছাতিয়ানতলায় নৌকাটি ডুবে যায়। এ সময় চার বন্ধু সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় ফাহিম। ডুবুরিরাও খোজাখুজি অব্যাহত রাখেন।

আজ শনিবার সকালে ঘটনাস্থলে একটি ড্রেজার মেশিনের কাছে তার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।