বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন আজ। প্রতি বছর বঙ্গবন্ধুর জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হয়। এ উপলক্ষে আজ একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এবার জাতির পিতা শেখ মুজিুবর রহমানের জন্মশতবার্ষিকী হিসেবে ‘মুজিববর্ষ’ জাতীয়ভাবে পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি ও বিভিন্ন পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান ১৯২০ সালের এদিন তৎকালীন ভারতবর্ষের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন। লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এদেশের মানুষের মুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হন। বাঙালির অবিসংবাদিত এই নেতা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে স্ব-পরিবারে নিহত হন।

পাকিস্তানি শাসকদের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু তার গতিশীল নেতৃত্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেন। তার নির্দেশনায় দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়।

২০২০ সাল ছিল বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। বছরব্যাপী জাতির জনকের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান সরকারি এবং বেসরকারিভাবে উদযাপিত হয়ে আসছে। কিন্তু করোনার প্রকোপে অনেক কর্মসূচি স্থগিত করা হয়, যা এবার উদযাপিত হতে যাচ্ছে। এছাড়া মুজিববর্ষের কলেবরও কিছুদিন বাড়ানো হয়েছে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী এ বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষ পালিত হবে।

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার পালিত হতে যাচ্ছে টানা ১০ দিনের অনুষ্ঠান। যাতে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিদেশি অতিথিরা অংশ নেবেন। ‘মুজিব চিরন্তন’ শিরোনামে এ ১০ দিনের অনুষ্ঠান চলবে।




কোরআন আবমাননার প্রতিবাদে রাজধানীতে বি’ক্ষো’ভ মিছিল

ভা’রতে কোরআন অবমাননার প্রতিবাদে রাজধানীর কুড়িলে মঙ্গলবার বিশাল এক বি’ক্ষো’ভ মিছিল বের হয়।

মঙ্গলবার সকাল ৮টায় প্রগতি সরণির বসুন্ধ’রা গেট থেকে বি’ক্ষো’ভ মিছিলটি শুরু হয়ে কুড়িল বিশ্বরোড এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে তারা সংক্ষিপ্ত একটি সমাবেশ করেন। ভা’রতের সুপ্রিমকোর্টে পবিত্র কোরআন শরিফ সংশোধনের দাবিতে মা’ম’লা দায়েরকারী ওয়াসিম রিজভিকে গ্রে’প্তা’রের দাবি জানান তারা।

তার ছবি পদদলিত করার পাশাপাশি পোস্টারে আ’গু’ন দিয়ে বি’ক্ষো’ভ প্রদর্শনের ঘটনাও ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের ধ’র্মপ্রা’ণ মু’সলমানদের মতো বাংলাদেশেও এ নিয়ে বি’ক্ষো’ভ চলছে।

ভা’রতের উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান রিজভির অ’ভিযোগ, কোরআন শরিফের ২৬টি আয়াতে নাকি সন্ত্রাসবাদকে উৎসাহিত করা হয়েছে। তাই সেগুলোকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ওয়াসিম রিজভির ওই আবেদন বাতিল করার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া মু’সলিম পার্সোনাল ল’ বোর্ডের মহাসচিব মা’ওলানা মাহমুদ দরিয়াবাদী।

তিনি বলেন, ‘বিগত ১৪০০ বছর ধরে পবিত্র কোরআন শরিফ অবি’কৃ’ত অবস্থায় রয়েছে। এই ঐশী গ্রন্থের একটি শব্দও পরিবর্তন করার অ’পচেষ্টা কেউ করেনি। কোরআন শরিফের কোনো আয়াতেই স’হিং’সতাকে সম’র্থন করা হয়নি।

ভা’রতের শিয়া পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে— কোরআনের প্রত্যেকটি আয়াত চিরন্তন সত্য। এর সত্যতা নিয়ে কোনো বিতর্ক চলতে পারে না। প্রখ্যাত শিয়া আলেম মা’ওলানা কালবে জাওয়াদ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘ভা’রতের আইনশৃঙ্খলা খা’রা’প করার জন্য এবং মু’সলিম’দের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওই চেষ্টা নিন্দনীয়। ওয়াসিম রিজভির বি’রু’দ্ধে গুরুতর অ’ভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ত’দ’ন্ত সংস্থা সিবিআইয়ের হাত থেকে রক্ষা পেতে তিনি ওই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।

মা’ওলানা কালবে জাওয়াদ আরও বলেন, এ ধরনের ব্যক্তির ই’স’লা’ম ধ’র্মে কোনো স্থান নেই। কেননা শিয়া সম্প্রদায় পবিত্র কোরআনকে চিরন্তন ও শাশ্বত সত্য বলে মনে করেন। কেয়ামত পর্যন্ত তা অবি’কৃ’ত অবস্থায় থাকবে। কারও কোনো অধিকার নেই যে, এই পবিত্র ধ’র্মগ্রন্থে সামান্যতম কোনো পরিবর্তনের দাবি জানানোর।’

ভা’রতের মুম্বাইয়ের রাজা একাডেমি রিজভির ওই আবেদন বাতিল করার দাবি জানিয়েছে।




দুর্গাপুরে ব্যতিক্রমধর্মী পাঠাগার উদ্বোধন করলেন ইউএনও

নেত্রকোনার দুর্গাপুরে সিনিয়র সিটিজেন ও তরুণ প্রজন্মসহ সব শ্রেণির মানুষকে বই পড়ায় আগ্রহী করে তোলার লক্ষে দুর্গাপুর পৌরশহরের নাজিরপুর মোড় এলাকায় উদ্বোধন করা হয়েছে পথ পাঠাগার এর ১৫তম শাখা।

উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান শনিবার দুপুরে এ ব্যতিক্রমধর্মী পাঠাগার উদ্বোধন করেন।

পৌরশহরের নাজিরপুর মোড় এলাকায় অলম্যান জেন্স সেলুনে এ শাখা উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব আহবায়ক সাহাদাত হোসেন কাজল, সাবেক সভাপতি মো. মোহন মিয়া, সহসভাপতি মো. তোবারক হোসেন খোকন, পথ পাঠাগারের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, নতুন প্রজন্ম সহ সর্ব শ্রেণির মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে এই পাঠাগারের সূচনা।

আমরা পথ পাঠাগার স্থাপনের মাধ্যমে মানুষের কাছে বই পৌঁছানোসহ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই। পর্যায়ক্রমে এই পাঠাগারের কার্যক্রম দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়ার জন্য সাহিত্যপ্রেমীদের এগিয়ে আসার আহবান জানান ইউএনও।




আড়ংয়ের সব পণ্য ফিরিয়ে দিলেন কিশোরগঞ্জের এক ব্যবসায়ী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বয়কট আড়ং আন্দোলন সক্রিয়মান। এরই সূত্র ধরে কিশোরগঞ্জের স্টেশন রোডস্থ নেয়ামত স্টোরের মালিক মো. মিজানুর রহমান শাহীন তার ব্যবসা প্রতিষ্ঠানে অর্ডারকৃত আড়ংয়ের সকল পণ্য ফেরত দিয়েছেন।
আওয়ার ইসলামের পক্ষ থেকে এর কারণ জানতে চাইলে ব্যবসায়ী মিজানুর রহমান শাহীন বলেন, গতরাতে আমি একটি ভিডিও দেখেছি। যেখানে দাড়ি থাকায় একটি ছেলেক চাকুরী দেয়নি ‘আড়ং’ কর্তৃপক্ষ। যা দেখে অবাক হয়েছি। মুসলমানদের এই দেশে আমার নবীর সুন্নতের জন্য চাকরি দেবে না তা হতে পারে না।
তিনি আরও বলেন, আড়ং কর্তৃপক্ষ নিঃশর্ত ক্ষমা চেয়ে দাড়িওয়ালা ব্যক্তিকে চাকরি দিলে তবেই আমরা তাদের পণ্য গ্রহণ করব। অন্যথায় আড়ংয়ের পণ্য বর্জন করলাম।
এদিকে গত দুইদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া আট মিনিটের একটি ভিডিওতে দেখা যায় এক যুবক, নিজেকে ইমরান হোসেন ইমন নামে পরিচয় দিয়ে বলছেন, তিনি আড়ংয়ে বিক্রয়কর্মীর একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন, মুখে মাস্ক পরেই তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, সাক্ষাৎকারগ্রহীতারা তার সাথে সন্তুষ্ট বলে তার মনে হয়েছিল। কিন্তু এক পর্যায়ে সাক্ষাৎকারগ্রহীতাদের চাহিদা মোতাবেক তিনি মাস্ক খোলেন এবং তার মুখভর্তি দাড়ি প্রকাশিত হয়ে পড়লে সাক্ষাৎকারগ্রহীতারা তাকে বলেন, তাদের নীতিমালা অনুযায়ী তারা দাড়িওয়ালা ব্যক্তিদের বিক্রয়কর্মী হিসেবে নিয়োগ দিতে পারেন না।
‘তারা বললো আপনি যদি ক্লিন শেভ করতে পারেন তাহলে আপনার জবটা আমরা এখানে কনফার্ম করতে পারবো, সাক্ষাৎকারগ্রহীতাদের বক্তব্যের বরাত দিয়ে ভিডিওটিতে বলেন এই যুবক। এরই সূত্র ধরে সারা দেশে ‘বয়কট আড়ং’আন্দোলন সক্রিয়মান।



ঢাকায় হাসিনা-মোদির বৈঠক ২৭ মার্চ

আগামী ২৭ মার্চ ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সোমবার (১৫ মার্চ) সকালে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোদির সফরে ভারতের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ এখনও আশাবাদী বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের প্রত্যেকদিন আলোচনা চলছে। পানি নিয়ে ইস্যু এবং আমাদের গুরুত্বপূর্ণ ইস্যুটা কমার্স মানে বাণিজ্য। আমাদের সচিব পর্যায়ে আলোচনা হয়েছে। আমাদের বড় ইস্যু ইচ্ছে বর্ডার কিলিং, সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিবদের মধ্যে আলোচনা হয়েছে। ক্রিটিকাল সব বিষয় আমরা আলোচনা করেছি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যেগুলো আলোচনা হবে সেগুলো মোটামুটি ঠিক হয়েছে। ওইগুলো যাতে বলবৎ থাকে, প্রয়োগে যাতে অসুবিধা না হয় সেজন্য হয়ত প্রধানমন্ত্রী তুলে ধরতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে।




ইসলামের কথা বলতে এসেছি, সেলফি ওঠাতে নয়: মাওলানা মামুনুল হক

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামের কথা বলার জন্য আজ দিরাই এসেছি। সেলফি ওঠাতে আসিনি।

সোমবার শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আসেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। এসময় একদল তরুণ সেলফি তুলতে আসলে ক্ষুব্ধ হয়ে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে টিকটক, সেলফি আর ফেসবুক লাইভ নিয়ে সবাই ব্যস্ত। কেন ভাই? ওইসব ছাড়া কি আপনাদের কোনো কাজ নাই? আপনাদের কি সমস্যা যে, লাইক পাওয়ার জন্য সব জায়গায় সেলফি তুলতে হবে?

উল্লেখ্য, শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় যান হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী।

এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।




ফুলবাড়ীতে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’

তরুণ-তরুণীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’ বহিঃধারণকৃত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিয়মিতভাবে এই অনুষ্ঠান করে থাকে।

অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান বলেন, ‘বাল্যবিয়ে প্রতিরোধে বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠান অনবদ্য ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানি বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠান অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।’

সজীব দত্তের সঞ্চালনায় উপপরিচালক মো. আমিরুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পরিচালক (অনুষ্ঠান) তোফাজ্জল হোসেনের প্রযোজনায় ধারণকৃত এ অনুষ্ঠানটি আগামী ১৩ ফেব্রুয়ারি (শনিবার) রাত ৮.১০ মিনিটে ঢাকা-ক এবং এফএম ১০৬ মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের অ‌্যাপসে শোনা যাবে।

ঢাকা/আলো