গাজ্জায় ড্রোন হামলা চালিয়ে দুই সহোদর ভাইকে হত্যা করেছে ইসরাইল বাহিনী

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়ে দুই ভাইকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রের ইসরাইলি বাহিনী।

শনিবার (২৯ অক্টোবর) দক্ষিণ গাজ্জার খান ইউনিসের বনী সুহাইলা এলাকায় এই হামলা চালানো হয়।

এই দুই ভাইয়ের চাচা এএফপিকে জানিয়েছেন, বালকদের বয়স আট এবং দশ বছর। তারা জ্বালানি কাঠের খোঁজে বেরিয়েছিল।

আল জাজিরার খবরে বলা হয়, বনী সুহাইলা এলাকায় ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি সহোদর শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে আল ফারাবি স্কুলের নিকটবর্তী এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ওই ড্রোন হামলা চালানো হয়। এতে জুমা ও ফাদি তামের আবু আসি নামের দুই শিশু নিহত হয়।

তারা আরো জানায়, ড্রোন হামলায় গুরুতর আহত হলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় আন নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুদেরকে মৃত ঘোষণা করেন।




হিজবুল্লাহ’র প্রভাবশালী কমান্ডার তাবাতাবায়ি হত্যার প্রতিশোধ কীভাবে নেবে হিজবুল্লাহ?

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র প্রভাবশালী কমান্ডার হাইথাম আলী তাবাতাবায়ি হত্যাকাণ্ড লেবাননের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধের সমীকরণকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। হিজবুল্লাহর সম্ভাব্য জবাবের আশঙ্কায় তেলআবিব উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে।

ইসরায়েলি সেনা রেডিওর সামরিক প্রতিবেদক দোরোন কাদোশের মতে, হিজবুল্লাহ চারটি সম্ভাব্য উপায়ে এই হত্যাকাণ্ডের জবাব দিতে পারে।

এক- ইসরায়েলের গভীরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, এমন আশঙ্কায় ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

দুই- ইসরায়েলের ভেতরে প্রবেশ করে অভিযান পরিচালনা বা ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে হামলা।

তিন- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় উদ্বুদ্ধ করা।

চার- সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে সামরিক শক্তি পুনর্গঠনে মনোযোগ দেওয়া।

দোরোন কাদোশ আরও বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহকে আরও দুর্বল করার জন্য প্রস্তুতিও নিচ্ছে। একই সঙ্গে ইসরায়েল লেবাননে তাদের হামলা অব্যাহত রাখবে যাতে হিজবুল্লাহ পুনরায় শক্তি সঞ্চয় করতে না পারে।

ইসরায়েলের সমস্যা: হামলা সত্ত্বেও হিজবুল্লাহ শক্তিশালী হচ্ছে

একের পর এক ইসরায়েলি হামলা সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে সক্ষম হয়েছে।

ইসরায়েলের ইয়েদিয়োত আহরণোত পত্রিকার সামরিক বিশ্লেষক ইউআভ জেইতুন লিখেছেন, ইসরায়েলি সেনাবাহিনী গত বছর লেবাননে বিমান হামলার পাশাপাশি ২১টি গ্রামজুড়ে প্রায় একহাজার ২০০টি স্থল অভিযান চালিয়েছে। কিন্তু এরপরও তারা হিজবুল্লাহকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। এসব অভিযানের মধ্যে ছিল প্রকাশ্য ও গোপন টহল, ঘাঁটিতে হামলা, অবকাঠামো ধ্বংস এবং প্রতিদিন লেবাননের তিন থেকে পাঁচ কিলোমিটার গভীরে তিন থেকে পাঁচটি করে আক্রমণ।

ইউআভ জেইতুন সতর্ক করে বলেন, হিজবুল্লাহ নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে হাইফা ও তেলআবিবে হামলা করতে পারে এবং তারা গ্যালিলি এলাকায় ও ইসরায়েলের অন্যান্য কৌশলগত স্থাপনায় বিস্ফোরক ড্রোন পাঠাতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারকে হারানোর পরেও হিজবুল্লাহর হাতে এখনো পর্যাপ্ত অস্ত্র রয়েছে।

হিজবুল্লাহর তরুণ নেতৃত্ব প্রতিশোধের পক্ষে

হাইফা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম এশিয়া-বিষয়ক বিশেষজ্ঞ আমাৎজিয়া বারাম মাআরিভ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মূল প্রশ্নটা হলো—হিজবুল্লাহ কীভাবে জবাব দেবে? দলটির মহাসচিব শেখ নাঈম কাসেম কি সংযম বজায় রাখার নীতি অব্যাহত রাখতে পারবেন, যখন তরুণ কমান্ডাররা তীব্র প্রতিশোধের দাবি জানাচ্ছেন?

বারামের মতে, হিজবুল্লাহর সামনে তিনটি বিকল্প রয়েছে:

এক- কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সামরিক সক্ষমতা পুনর্গঠনে মনোনিবেশ করা

দুই- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলা করা

তিন-ইসরায়েলের সীমান্তবর্তী ইহুদি বসতিগুলোতে আক্রমণ চালানো।#

সূত্র: পার্সটুডে




লেবাননে ইসরায়েলের নতুন আগ্রাসন: বৈরুতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকায় নতুন করে আগ্রাসন চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে প্রায় দুই ডজন সাধারণ নাগরিক হতাহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজ (রোববার) বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর আল-হারা এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে তাদের বাহিনী ‘নির্ভুল হামলা’ চালায়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ‘বৈরুতের কেন্দ্রস্থলে’ এই হামলা পরিচালনা করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে নেতানিয়াহু এই অভিযানের অনুমোদন দেন।

লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই আগ্রাসনে কমপক্ষে পাঁচজন নিহত এবং ২১ জনের বেশি আহত হয়েছেন।

দুইজন সিনিয়র মার্কিন কর্মকর্তা ইসরায়েলের এই হামলা নিয়ে মন্তব্য করেছেন।

প্রথম কর্মকর্তা জানান, হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেনি; হামলা চালানোর পরপরই বিষয়টি জানানো হয়।

দ্বিতীয় কর্মকর্তা বলেন, ওয়াশিংটন কয়েকদিন ধরে জানত যে ইসরায়েল লেবাননে হামলা বাড়াতে পারে, তবে হামলার সময়, স্থান বা লক্ষ্য সম্পর্কে পূর্বেই কোনো তথ্য ছিল না।

তবে ইয়েদিয়ত আহরোনোত পত্রিকা এক ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপশহরে পরিচালিত আক্রমণটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র পূর্বে বৈরুতে যেকোনো সামরিক অভিযানের বিরোধিতা করেছিল।

ইসরায়েলি হামলার স্থল থেকে বক্তব্য দিতে গিয়ে লেবাননের এমপি আলি আম্মার এ ঘটনাকে “ওয়াশিংটন-সমর্থিত যুদ্ধবিরতির পর থেকে লেবাননজুড়ে চলমান আগ্রাসনের অংশ” বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “লেবাননের ওপর যেকোনো হামলাই ‘লাল রেখা’ লঙ্ঘন। এই আগ্রাসন লেবাননের মর্যাদা, সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তাকে লক্ষ্যবস্তু করার ধারাবাহিকতার অংশ।”

আম্মার আরও বলেন, প্রতিরোধশক্তি “চরম প্রজ্ঞা ও ধৈর্যের সাথে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং যথাসময়ে শত্রুর মোকাবিলা করবে”।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “লেবাননের ভেতরের কিছু কণ্ঠ নিজেদেরকে শত্রুর আগ্রাসনকে সমর্থনকারী হাতিয়ারে পরিণত করেছে, যা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে।”

বৈরুতের দক্ষিণাঞ্চলে এই হামলাটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার নভেম্বর ২০২৪-এর যুদ্ধবিরতি চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন, যা তীব্র সংঘাত কমানোর উদ্দেশ্যে করা হয়েছিল।

মঙ্গলবার রাতে দক্ষিণ লেবাননের সাইদনের কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, হামলাটি ‘হামাসের প্রশিক্ষণ কেন্দ্র’ লক্ষ্য করে চালানো হয়েছে। তবে, হামাস এ অভিযোগকে ‘নির্লজ্জ মিথ্যা ও গণহত্যা ঢাকার চেষ্টা’ বলে প্রত্যাখ্যান করে বলেছে, লেবাননের কোনো ফিলিস্তিনি শরণার্থী শিবিরে তাদের কোনো সামরিক স্থাপনা নেই; লক্ষ্যবস্তুটি ছিল কেবল একটি উন্মুক্ত ক্রীড়াঙ্গন।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৪,০০০ মানুষ নিহত হয়েছে এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।#

সূত্র: পার্সটুডে




মামদানি দুর্দান্ত মেয়র হবেন, আমি সমর্থন করব: ট্রাম্প

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসে বহু প্রতীক্ষিত বৈঠকে মিলিত হলেও রাজনৈতিক উত্তেজনার বদলে সেটি রূপ নেয় প্রশংসাবাণীতে। মামদানির প্রশংসা করে ভবিষ্যতে তার পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে নিজেদের প্রথম সরাসরি বৈঠকটি তারা অত্যন্ত সফলভাবে শেষ করেছেন।
# খবর বিবিসির।



সুড়ঙ্গ থেকে বের হওয়া হামাসের পাঁচ যোদ্ধাকে হত্যা করল ইসরায়েল

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাসের পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও রাফা এলাকায় হামাসের প্রায় ২০০ যোদ্ধা এখনো সুড়ঙ্গের ভেতরে আটকে রয়েছেন।

নিহত পাঁচ যোদ্ধা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পরই ইসরায়েল তাদের লক্ষ্য করে হামলা চালায়।—খবর টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নাহাল ব্রিগেড এ অভিযান চালায়। আইডিএফ দাবি করে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল এবং এটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল। তাই বিমান হামলার মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে।

যুদ্ধবিরতির পরও রাফার বেশিরভাগ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে হামাসের যোদ্ধারা সেখানেই আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো তাদের নিরাপদে গাজার ভেতরে কিংবা অন্য দেশে পাঠানোর বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। এর মধ্যেই পাঁচ যোদ্ধা নিহত হলেন।

এর আগে ইসরায়েল শর্ত দিয়েছিল—আটকে থাকা ২০০ হামাস যোদ্ধাকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে; এরপর তাদের মুক্তি দেওয়া হবে এবং কয়েকজনকে ইসরায়েলে নেওয়া হবে। তবে এ দাবি প্রত্যাখ্যান করে হামাস জানায়, তাদের যোদ্ধারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না।




নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ঘোষণা জোহরান মামদানির

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গাজায় বেসামরিক জনগণের ওপর হামলা ও ক্ষুধাকে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহারের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে—তার ভিত্তিতেই তিনি এ অবস্থান জানান।

নিউইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর পরপরই মামদানি এ মন্তব্য করেন।

এবিসি৭–এর সরাসরি অনুষ্ঠানে মামদানি বলেন, নিউইয়র্ক ‘আন্তর্জাতিক আইনের শহর’, তাই ICC–এর পরোয়ানা সম্মান জানাতে হবে। তার বক্তব্য, “আইনের পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন—সবার জন্যই বহাল।”

নির্বাচন প্রচারের সময়ও একই অবস্থান জানিয়েছিলেন তিনি। গত অক্টোবরে ফক্স নিউজকে তিনি বলেছিলেন—আইনগত সুযোগ পেলে নিউইয়র্ক নেতানিয়াহুকে গ্রেপ্তার করার নীতি অনুসরণ করতে চায়।

তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ICC–এর সদস্য নয়; ফলে এই পরোয়ানা কার্যকর করার বাস্তবসম্মত ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। তাই মামদানির ঘোষণা আইনি বাস্তবায়নের চেয়ে রাজনৈতিক অবস্থান হিসেবেই দেখা হচ্ছে।




সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

সৌদি আরবের মদিনার নিকটে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ওমরাহ হজযাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক, যাদের বড় অংশ তেলেঙ্গানার হায়দরাবাদ এলাকা থেকে ওমরাহ করতে গিয়েছিলেন। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল এবং ভারতীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে মুফরিহাতের কাছে এ দুর্ঘটনা ঘটে।

খা‍লীজ টাইমস জানিয়েছে, যাত্রীরা ওমরাহ পালন শেষে মদিনার দিকে ফিরছিলেন। গাল্ফ নিউজ জানিয়েছে, সংঘর্ষের পর আগুন ছড়িয়ে পড়ায় এবং অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় তাদের বেরোনোর সুযোগ হয়নি।

কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা যাচাই করছে, তবে জানা গেছে নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী এবং ১০ শিশু রয়েছে। উদ্ধারকারীরা বলছেন, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে। বর্তমানে জীবিত উদ্ধার হওয়া মোহাম্মদ আবদুল শোয়াইব হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনার পর তেলেঙ্গানা সরকার জানিয়েছে যে তারা রিয়াদে ভারতের দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি কর্মকর্তাদের দিল্লিতে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে নিবিড় যোগাযোগে থাকার নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার ভুক্তভোগী যাত্রীদের শনাক্তকরণ ও তথ্য সংগ্রহে আবাসিক কমিশনারকে দায়িত্ব দিয়েছে এবং সচিবালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে।

ঘটনার পর বিভিন্ন কূটনীতিক ও রাজনৈতিক নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেন, বাসে মোট ৪২ জন ওমরাহ হজযাত্রী ছিলেন। তিনি রিয়াদের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু মাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন, যিনি দ্রুত তথ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছেন।

ওয়াইসি কেন্দ্রীয় সরকারের কাছে নিহতদের মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, রিয়াদ ও জেদ্দার ভারতীয় মিশনসমূহ ক্ষতিগ্রস্ত পরিবারদের পূর্ণ সহায়তা প্রদান করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন।




আরাকচি: জাতিসংঘের উচিত ইরান আগ্রাসনে জড়িত অপরাধীদের বিচার করা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে লিখেছেন: ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জন্য সংস্থাটির উচিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বিচারের মুখোমুখি করা।

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা এক চিঠিতে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসী পদক্ষেপের নেতৃত্ব দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের স্বীকারোক্তির বিষয়ে জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব অনুসারে, জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের উচিত মার্কিন যুক্তরাষ্ট্র,ইসরায়েলি শাসক এবং এই অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের জবাবদিহি করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

দীর্ঘতম মার্কিন সরকারি অচলাবস্থার অবসান

ফেডারেল সরকারি অচলাবস্থার ৪৩তম দিনে, মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার রাতে স্থানীয় সময় ২২২ ভোটের পক্ষে এবং ২০৯ ভোটের বিপক্ষে একটি বাজেট বিল পাস করে যা মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারী অচলাবস্থার অবসান ঘটায় এবং স্বাক্ষরের জন্য প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে প্রেরণ করে।

ভেনেজুয়েলা: আমরা যেকোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত

ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ দেশের বিমান প্রতিরক্ষা মহড়ার সময় ঘোষণা করেছেন, আমরা যেকোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত। যেকোনো সম্ভাব্য বিদেশী আগ্রাসন থেকে দেশের আকাশসীমা রক্ষা করার লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহৎ পরিসরে সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। সেনাবাহিনী, জনসাধারণ বাহিনী এবং পুলিশ এই মহড়ায় অংশগ্রহণ করছে। এই সামরিক মহড়া এমন এক পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে যেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কারাকাস এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। প্রতিবেদন অনুসারে, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সরকার তার কার্যক্রম শুরু করার পর থেকে এই অঞ্চলে ১৯টি বিমান হামলায় কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছেন।

ট্রাম্পের কর্মক্ষমতা নিয়ে আমেরিকানদের সন্তুষ্টিতে উল্লেখযোগ্য হ্রাস

মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বশেষ অ্যাসোসিয়েটেড প্রেস এবং নোরাক জরিপের ফলাফল দেখায় যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে সরকার পরিচালনা করছেন তাতে সন্তুষ্টি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এই ক্রমবর্ধমান অসন্তোষের একটি বড় অংশ রিপাবলিকানদের কাছ থেকে এসেছে। জরিপে দেখা গেছে যে রিপাবলিকান ট্রাম্প যেভাবে সরকার পরিচালনা করছেন তা আমেরিকানদের মাত্র ৩৩ শতাংশ সমর্থন করে।

সার্বিয়ার প্রেসিডেন্ট: ইউরোপ রাশিয়ার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক, ফরাসি সশস্ত্র বাহিনীর প্রধান ফ্যাবিয়েন ম্যান্ডনের বক্তব্যের প্রসঙ্গে যোগ করেছেন যে, ফরাসি সেনাবাহিনীকে আগামী তিন থেকে চার বছরের মধ্যে রাশিয়ার মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে,  “তথ্য বিশ্লেষণ করে, আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে ইউরোপ এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।”

সূত্র: পার্সটুডে




ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণ : ভারত ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

ডিএনবি নিউজ আন্তঃ ডেস্ক-

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ওই সতর্কবার্তায় নাগরিকদের সতর্ক থাকতে এবং নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশ দুটি। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন দূতাবাস এক নিরাপত্তা বার্তায় দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বড় জনসমাগম থেকে দূরে থাকা, স্থানীয় গণমাধ্যমে হালনাগাদ খবর পর্যবেক্ষণ করা এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এদিকে বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ তাদের নিরাপত্তা সতর্কবার্তায় জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়, তবে ভারত সরকার কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে। এর আগে পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তাসংস্থা পিটিআইকে বলেন, “আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত।”

অন্যদিকে বিস্ফোরণের ঘটনার পর যুক্তরাজ্য সরকারও ভারতের কিছু অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মূলত সীমান্ত এলাকায় সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা উল্লেখ করে এই পরামর্শ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের কেন্দ্রশাসিত অঞ্চল (যেমন পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর শহর ও জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক) ভ্রমণ থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কেবল বিমানে করে জম্মু শহরে আসা-যাওয়া এবং শহরের অভ্যন্তরে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন ছিলেন। ঘটনাস্থলে পাওয়া তথ্য অনুযায়ী, এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। #

সূত্র: পার্সটুডে




সামরিক বিশেষজ্ঞ: ইরান একদিনেই ইসরায়েলকে ধ্বংস করতে পারে

ডিএনবি নিউজ আন্তঃ ডেস্ক- 

১২ দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোমকে ফাঁকি দিয়ে বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে এবং ইসরায়েলকে এক নজিরবিহীন নিরাপত্তা দুঃস্বপ্নের মুখোমুখি করেছিল।

১২ দিনের যুদ্ধে আবারও তাদের শক্তি প্রদর্শন করে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আবারও পশ্চিমা বিশেষজ্ঞদের প্রশংসা জাগিয়ে তোলে এবং “ইসরায়েলের মারাত্মক দুঃস্বপ্ন” এর দিকে দৃষ্টি আকর্ষণ করে। ফার্স নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,  “ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে। ইরান একদিনেই ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে”; মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য কর্নেল ডগলাস ম্যাকগ্রেগরের এই মতামত।

তিনি আরও জোর দিয়ে বলেন যে ইরান যুদ্ধ শুরু করতে চায় না, তবে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য তাদের উল্লেখযোগ্য সামরিক ক্ষমতা রয়েছে। ম্যাকগ্রেগরই একমাত্র ব্যক্তি নন যিনি ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতার প্রশংসা করেছেন। ১২ দিনের যুদ্ধের সময়, যখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল এবং অধিকৃত অঞ্চলের গভীরে আঘাত করা হয়েছিল,তখন অন্যান্য বিশেষজ্ঞরাও ইরানের প্রশংসা করেছিলেন।

কৌশলগত বিশেষজ্ঞ ইব্রাহিম কালাশ এই ব্যক্তিদের মধ্যে একজন। তিনি বলেছেন যে “ইরান ইসরায়েলের আয়রন ডোমকে একটি ড্রেনে পরিণত করেছে।”

তুর্কি বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে ১২ দিনের যুদ্ধের আগে, ইসরায়েল নিজেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ অঞ্চল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছিল, কিন্তু এখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এই আধিপত্য ভেঙে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে। তিনি ইরানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কথাও উল্লেখ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইরানের ভয়াবহ আক্রমণ প্রতিহত করতে অক্ষম।

ইরান যুদ্ধে জয়লাভ করেছে

অবসরপ্রাপ্ত মিশরীয় জেনারেল সামির ফারাজ আরব মিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন যে ১২ দিনের যুদ্ধের সময় ইরানই তার ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুকে বেশি কার্যকর আঘাত দিয়েছে। তার সাক্ষাৎকারে ফারাজ বলেছেন যে কেবল ইরানই প্রথমবারের মতো ইহুদি বসতি স্থাপনকারীদের “আসল ভয়ের স্বাদ” দিতে সক্ষম হয়েছিল, তার প্রতিরক্ষা ক্ষমতার উপর নির্ভর করে।

তিনি আরও যোগ করেছেন যে ইরানের সামরিক শক্তি ইহুদিদের প্রথমবারের মতো আশ্রয়কেন্দ্রে টানা কয়েক দিন কাটাতে বাধ্য করেছিল। এমনকি ইরানি ক্ষেপণাস্ত্রগুলো  প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তাদের আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করেছিল। ইরানি ক্ষেপণাস্ত্রের কারণে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের জন্য ইসরায়েলের প্রচেষ্টা সত্ত্বেও এই ক্ষেপণাস্ত্রগুলোর দ্বারা সৃষ্ট ধ্বংসের গভীরতা দেখানো ভিডিওগুলো অব্যাহত রয়েছে।

ইরানের “অ্যাপোক্যালিপটিক” ক্ষেপণাস্ত্র সম্পর্কে পশ্চিমাদের ভয়

“অ্যাপোক্যালিপটিক” ক্ষেপণাস্ত্র নামে পরিচিত ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এতটাই ভীত করে তুলেছে যে তারা পশ্চিমা সামরিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্লেষণের প্রধান বিষয় হয়ে উঠেছে। এই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি আয়রন ডোমের মতো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য ডিজাইন করা হয়েছে। আমেরিকান ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট একটি বিশ্লেষণে স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় শক্তিশালী লেজার ব্যবহার করার আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, যখন ইরান তার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোকে আপগ্রেড করছে। প্রকাশনাটি স্বীকার করেছে যে ফাতাহ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করতে এবং সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষতি করতে সক্ষম হয়েছে।

ন্যাশনাল ইন্টারেস্ট স্বীকার করেছে যে ইসরায়েলের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা সত্ত্বেও, ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা অধিকৃত অঞ্চলে ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়েছে, যা ইরানের হাইপারসনিক ক্ষমতা সম্পর্কে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বেগ বাড়িয়েছে। প্রকাশনাটি জোর দিয়ে বলেছে যে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের “এই অস্ত্রগুলো বিরুদ্ধে একটি বাস্তব প্রতিরক্ষা ব্যবস্থা নেই”, কারণ আয়রন ডোম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়, ধীর, আরও আদিম রকেটের জন্য ডিজাইন করা হয়েছে। ইসরায়েল ১৩ জুন ইরান আক্রমণ করেছিল, দেশটিকে ভেঙে ফেলার লক্ষ্যে; কিন্তু তার প্রত্যাশার বিপরীতে, যুদ্ধে তারা কেবল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়নি, বরং বারবার ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং এর গুরুত্বপূর্ণ গবেষণা সুবিধা ধ্বংস করা হয়েছিল।

ইরানি ক্ষেপণাস্ত্র পরিসরের মধ্যে ডিমোনা এবং হাইফা

পশ্চিমা বিশ্লেষকরা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র সম্পর্কে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জোর দিয়ে বলেছেন যে ইরান পূর্ণ মাত্রার আক্রমণে ডিমোনা পারমাণবিক চুল্লি বা হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ সম্পদ লক্ষ্য করতে পারে। ইরান পূর্বে পশ্চিম এশিয়ায় দুটি আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে তার শক্তি প্রদর্শন করেছিল। শহীদ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকান অভিযানের জবাবে এই দেশটি তার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি লক্ষ্য করে এবং তারপর, ১২ দিনের যুদ্ধে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর, তারা কাতারের আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।#