জমি দখল, বাড়ি-ঘর ভাংচুর, ও মামলার হয়রানীর প্রতিকারে ডেপুটি স্পীকারের হস্তক্ষেপ কামনা

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামে জোরপুর্বক জমি দখল, ঘর-বাড়ি ভাংচুর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণ নাশের হুমকীসহ নানা বিষয়ের প্রতিকার চেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপ কামনা করেছেন ওই গ্রামের ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ মে) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে তাদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের বর্ননা দেন কৃষক সুরুজ আলী মুন্সি ও আব্দুল হেকিমের পরিবার।

সাংবাদিকদের কাছে অভিযোগ করে সুরুজ আলী মুন্সি বলেন, পারিবারিক ভাবে বন্টন হওয়া জমির মধ্যে ৪০শতক জমি ওনার আত্মীয় দিনমজুর আব্দুল হেকিমের কাছে বিক্রি করেন। বিক্রির পর থেকে বিরিশিরি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি দলীয় নেতাকর্মীগণ আমার ভাইয়ের পরিবার ও ভাগ্নিদের সহায়তায় জমি বাটোয়ারা হয়নি মর্মে নানাভাবে হয়রানী করে আসছে। শালিসের মনগড়া সিদ্ধান্ত মোতাবেক চলতে না পারার কারনে গত দুইবছর যাবৎ এক একর ধানের জমি জোরপুর্বক দখল করে নিয়ে চাষাবাদ শুরু করছে দলীয় নেতাকর্মীরা। এ ব্যপারে আমি কিছু বলতে গেলে, নানা ধরনের হুমকী সহ থানায় আমার নামে নানা ধরনের মামলা দিয়ে হয়রানী শুরু করে এমনকি বাড়ীর পাশে পুকুরের মাছ গুলো ধরে নিয়ে যায়।

আব্দুল হেকিম বলেন, আমি ও আমার স্ত্রী ঢাকায় ইট খলায় শ্রমিকের কাজ করি। অভাবের মাঝেও টাকা জমিয়ে ওই এলাকায় বাড়ি করার জন্য গত পাঁচ বছর আগে সুরুজ আলী মুন্সির কাছ থেকে ৪০শতক জমি ক্রয় করি। গত তিন-চার মাস আগ থেকে ওই জমিতে বসতঘর নির্মানের কাজ করতে গেলে নানা অজুহাতে আমার কাজ বন্ধ করে দেন ইউনিয়ন বিএনপির দলীয় নেতাকর্মীরা। গত কয়েকদিন আগে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে ঘর নির্মানের কাজ বন্ধ করে দেয়। বৃষ্টিতে ভিজে আমার সকল মালামাল নষ্ট হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের দ্বারে-দ্বারে ঘুরেও কোন সুরাহা পাইনি। সাংবাদিকদের সাথে অভিযোগ কালে অন্যদের মাঝে, মো. সুরুজ আলী মুন্সী, আব্দুল হেকিম, আবুল কালাম, আব্দুর রাজ্জাক, আব্দুর রশীদ, বেগম আক্তার, মোহাম্মদ আলী, সেলিনা আক্তার, জামেনা খাতুন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে, দুর্গাপুর-কলমাকান্দার মানবিক নেতা, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি মহোদয়কে সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, আমাদের জান-মালের কোন নিরাপত্তা নাই। প্রায়ই আমাদের প্রাণ নাশের হুমকী দিচ্ছে। আপনি আমাদের বাঁচান, দোষীদের বিচার করুন।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ঘরের কাজ বন্ধ করে দেয়ার বিষয়টি ঠিক নয়। তবে দুই পক্ষের মাঝে মারামারি হতে পারে বিধায় নির্মান কাজ বন্ধ রাখের নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দুই পক্ষকে নিয়ে বসে সমাধান করার চেষ্ট করবো।




দুর্গাপুরে শিক্ষার্থী রামিসা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ মিছিল

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তারের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি। বিক্ষোভকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। শনিবার (২৩ মে) দুপুরে রামিসার দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপি এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে এবং তিনি দায় স্বীকার করেছেন বলেও জানা গেছে। কিন্ত আমরা চাই দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হউক। রামিসার সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় আমরা সংহতি জানাচ্ছি। ভবিষ্যতে যেন আর কোনো শিশু এমন ঘটনার শিকার না হয়, সে জন্য খুনি বা ধর্ষনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া অভিভাবকগণ তাদের শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সারাদেশে এর আগেও একাধিক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। কিন্তু কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। আমরা এই হত্যা কান্ডের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

বক্তারা বলেন, বিচার দীর্ঘায়িত হলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বাড়বে এবং অনেকেই সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাবেন। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এ ঘটনার নিষ্পত্তির দাবি জানাই। দেশের ৬৫ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও এই ঘটনার বিচার দাবি করছে।

সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কামিটি সভাপতি আলকাছ উদ্দীন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সিপিবি নেতা নজরুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, হাজং নেতা অবনি কান্ত হাজং, নারীনেত্রী তাসলিমা বেগম, ছাত্র ইউনিয়ন সভাপতি আহাদ মিয়া প্রমুখ।




নেত্রকোনার দুর্গাপুরে ৬০০ বোতল ‘ফেয়ারডিল’ জব্দ, আটক ২

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসদৃশ্য মাদক ‘ফেয়ারডিল’ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো. কামরুল হাসান। এর আগে, ওইদিন ভোরে পৌর শহরের বুরুঙ্গা ভাঙাব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)।

পুলিশ জানায়, মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুরুঙ্গা ভাঙাব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা চার বস্তায় ৬০০ বোতল ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে আরও বড় একটি চক্র জড়িত রয়েছে। তারা এসব মাদকদ্রব্য এখান থেকে ময়মনসিংহসহ ঢাকার বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সীমান্তবর্তী এই এলাকায় মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।




হরমুজ প্রণালী থেকে দুটি তেলবাহী ট্যাংকার ফিরে গেছে

ইকোনমিক গ্রুপ এবং ব্লুমবার্গ স্যাটেলাইট চিত্রের কথা উল্লেখ করে ফার্সনিউজ এজেন্সি জানিয়েছে আজ রবিবার হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টাকারী দুটি খালি তেলবাহী ট্যাংকার ফিরে গেছে।

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

সংস্থাটি দাবি করেছে যে, তবে মোম্বাসা বি নামের একটি তেলবাহী ট্যাংকার ইরানের অনুমোদিত একটি পথ (লার্ক দ্বীপ এবং কেশমের মধ্যবর্তী) দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে সক্ষম হয়েছে।

ইরান বারবার বলেছে যে, হরমুজ প্রণালীর নিরাপত্তা তেহরানের অনুমতি, আইআরজিসি নৌবাহিনীর অনুমোদন এবং ইরানের পক্ষ থেকে নিরাপদ পথ নিশ্চিত করার ওপর নির্ভরশীল। এবং সাম্প্রতিক সময়ে প্রণালী থেকে জাহাজ ফিরে আসা কোনো নতুন বিষয় নয়। যখন ট্রাম্প ইরানের দশটি শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হন, তখন ইসরায়েল আলোচনা শুরুর একটি শর্ত, অর্থাৎ লেবাননে হামলা না করার শর্তটি লঙ্ঘন করার সাথে সাথেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়; একই সময়ে, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানি জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ প্রণালীটি দিয়ে যাতায়াত করছিল না।

এরপর খবর আসে যে, ইরানের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য জাহাজগুলো হরমুজ প্রণালীর মুখে জড়ো হচ্ছে। স্যাটেলাইট চিত্র থেকে বোঝা যায় যে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী ৭০ শতাংশেরও বেশি ট্যাংকার হয় ইরানি অথবা ইরানের সাথে তাদের যোগসূত্র রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন জোটের আক্রমণের পর হরমুজ প্রণালীর পরিস্থিতি আর আগের মতো হবে না এবং হরমুজ প্রণালীতে থাকা ইরানি সামরিক বাহিনীই নির্ধারণ করবে কোন জাহাজ কোন পণ্য নিয়ে যেতে পারবে। ব্লুমবার্গের প্রতিরক্ষা বিভাগের প্রধান বেকা ওয়াসারের মতে, হরমুজের ব্যাপারে এই আদেশ ইরানের শর্ত সাপেক্ষে এবং শিগগিরই এর কোনো পরিবর্তন হবে না।#

সূত্র: পার্সটুডে




নেত্রকোনার দুর্গাপুরে একটি বাড়িতে ভারতীয় প্রসাধনীর গোডাউন! বিপুল চোরাই পণ্য জব্দ

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন চোরাচালানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। জব্দকৃত এসব প্রসাধনী সামগ্রীর আনুমানিক বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাভাউতা এলাকার একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, গাভাউতা এলাকার মো. সাইফুল ইসলাম সেকুল দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত পথে ভারতীয় পণ্য এনে নিজের বাড়িতে মজুদ করে আসছিলেন। পরে সেখান থেকে এসব পণ্য দেশীয় বাজারে সরবরাহ করা হতো। এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে ওই বাড়িতে আকস্মিক অভিযান চালানো হয়। দুর্গাপুর থানা পুলিশের একটি দল এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।

প্রশাসনের দেওয়া তথ্য মতে, সাইফুল ইসলাম সেকুলের বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় পোন্ডস পাউডার, জেলবার, শ্যাম্পু, তেল ও বিভিন্ন দামি সাবান।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, “গোপন তথ্যের ভিত্তিতে গাভাউতা এলাকার সাইফুল ইসলাম সেকুলের বাড়িতে অভিযান চালানো হয়। তিনি দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য এনে বাজারজাত করে আসছিলেন। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল হোতা সেকুল বাড়ি থেকে পালিয়ে যায়, ফলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, “অভিযানের সময় বাড়িতে সেকুলের স্ত্রী ও ছোট শিশু সন্তান উপস্থিত ছিল। মানবিক দিক বিবেচনা করে এবং ছোট সন্তানের কথা ভেবে আপাতত তার স্ত্রীর কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার শর্তে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।”

সীমান্তবর্তী এলাকা হওয়ায় দুর্গাপুরে প্রায়শই চোরাচালানের ঘটনা ঘটে থাকে। তবে উপজেলা প্রশাসনের এমন ধারাবাহিক অভিযান চোরাকারবারীদের মনে আতঙ্ক তৈরি করেছে। জনস্বার্থে এবং দেশীয় অর্থনীতি রক্ষায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।




পেজেশকিয়ান: আমরা শত্রুর নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াব

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশে আগ্রাসনকারীদের বিরুদ্ধে ইরানি জাতি ও সরকারের অব্যাহত প্রতিরোধের ওপর জোর দিয়েছেন।

পার্সটুডের এক প্রতিবেদন  অনুযায়ী, সোমবার মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভবিষ্যতের জন্য আশা প্রকাশ করে ইরানি জাতি ও সরকারের অব্যাহত প্রতিরোধের ওপর জোর দিয়ে বলেছেন, “একে অপরের সঙ্গে মিলে ঐক্যবদ্ধ হয়ে এবং শক্তি ও সংহতির ওপর নির্ভর করে আমরা এই ঐতিহাসিক ও ভাগ্যনির্ধারক পথকে মর্যাদার সাথে সম্পন্ন করার জন্য শত্রুদের নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

সূত্র: পার্সটুডে




কক্সবাজারে মসজিদে ঢুকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ

কক্সবাজার পৌরসভার উত্তর টেকপাড়ায় একটি মসজিদে ঢুকে ছুরিকাঘাতের ঘটনায় এক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উত্তর টেকপাড়ার বায়তুশরফ জামে মসজিদে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের আগে জায়নামাজ ও টুপি হাতে নিয়ে নুরুল আজিম নাহিদ নামে এক যুবক মসজিদে প্রবেশ করেন। শুরুতে তাঁর আচরণ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে তিনি হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাতের চেষ্টা করেন। এতে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে হামলায় পেশকারপাড়া এলাকার আক্তার হোসেন নামের এক মুসল্লির হাতে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি আহত হন।

ঘটনার পর অভিযুক্ত যুবক মসজিদের মিম্বারে উঠে ছুরি হাতে অঙ্গভঙ্গি করতে থাকেন, যা উপস্থিত লোকজনের মধ্যে আরও ভীতির সৃষ্টি করে।

পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে নিয়ন্ত্রণে এনে আটক করা হয়। আহত মুসল্লিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।




কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলায় বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংককে লক্ষ্য করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা চালানো হয়েছে।

কুয়েতের পাশাপাশি সৌদি আরবেও একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সময় রোববার সকালে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ড্রোন ভূপাতিত করেছে।

এই তথ্যের প্রায় এক ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় পৌঁছানোর পর ইরানের আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানে তেল মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এই খবর নিশ্চিত করেছে। বিস্ফোরণের পর শহরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

আইডিএফের বক্তব্য অনুযায়ী, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি ‘উল্লেখযোগ্য হামলা’। তারা দাবি করেছে, ইরানের শাসকগোষ্ঠী এসব ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামোর কাজে ব্যবহার করে।




খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের

ডিএনবি নিউজ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ইরান একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।

রোববার (১ মার্চ) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই আরো বলেন, মার্কিন-ইজরাইলী এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিনত করবে এবং এর অভিঘাত বিশ্বের সকলকেই স্পর্শ করবে।তাই এই সংঘাত বন্ধ করতেই হবে।

পীর সাহেব চরমোনাই শোকাহত ইরানী জনতার প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।




নেত্রকোনার দুর্গাপুরে কাঠমিলে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলো পুরো এলাকা