আবেগঘন পোস্ট দিয়ে বাংলাদেশ ছাড়লেন ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত ইবিট লিও

ডিএনবি নিউজ ডেস্ক:

মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’খ্যাত আলোচিত দাঈ ও সমাজকর্মী ওস্তাদ ইবিট লিও ঢাকা ছেড়েছেন। গতরাত আনুমানিক ১১টার দিকে তিনি একটি বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে তিনি গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে এসে তিনি খোলা রিক্সায় ঘুরে বেড়ানোর একটি ছবি পোস্ট করে লিখেছিলেন ‘Alhamdulillah. I Love ❤️ Bangladesh.’ এরপর তার বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে যতটুকু জানা যায়, তিনি এ দুই দিনের সফরে বাংলাদেশের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।

সফর শেষে তিনি বাংলাদেশ ছাড়ার সময় এক আবেগঘন পোস্ট দেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। এতে তিনি লিখেন, ‘আমার জন্য দোয়া করবেন , আমি মালয়েশিয়াতে ফিরে যাচ্ছি ৷ আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষদের প্রতি , আমাকে এত আন্তরিকতা এবং ভালোবাসা দেওয়ার জন্য ৷ আমি যত দূরেই থাকি না কেন আপনারা সবাই আমার অন্তরে আছেন এবং থাকবেন ৷ আমরা সবাই একটি পরিবার।’

আলোচিত দাঈ ইবিট লিও একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম। তিনি মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্ম প্রচারক হিসেবে সব মহলে এভিট লিও নামে পরিচিত। তার পুরো নাম-ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম মুয়াডজম শাহে লিউ ইউ পাউ। ১১ জন ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। দ্বীনকে অনুসরণ করে ১২ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন।

তিনি স্কুল (সেকোলাহ) কেবাংসান বুকিত রিদান, সেকোলাহ মেননগাহ কেবাংসান মুয়াডজম শাহ, পাহাং সেকোলাহ মেননগাহ টেকনিক জহুর বারু, এবং সেকোলা মেননগাহ কেবাংসান আবদুল রহমান তালিব, পাহাং থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ইবিট লিও দাতু ডা. হাজী মোহাম্মদ ফাদজিল্লাহ কামসাহ এবং অধ্যাপক হানিম তাহিরের পরিচালনায় এক্সেল প্রশিক্ষণের মোটিভেশনাল স্পিকার। তিনি সকলের প্রেরণাদানকারী, ইসলাম আগামা, ইসলাম ইতু ইন্দাহ, উসরাহ নূরানী, এবং আইকেআইএম এবং সিনার রেডিওর নিয়মিত বক্তা।

ইবিট লিও ২০১৫ সালে ‘মওলিদুর রসুল’ জাতীয় পুরস্কার এবং ২০২০ সালের ১৫ আগস্ট জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে সমাজ বিনির্মাণে এবং মহামারি করোনার সময়ে মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় জাতীয় যুব দিবসের বিশেষ সম্মানে ভূষিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। এছাড়াও মানব কল্যাণে অবদান রাখায় সরকার কর্তৃক বিভিন্ন সময় তিনি একাধিক পুরস্কার পেয়েছেন।




দুর্গাপুর পৌরসভা উপ নির্বাচনের প্রচারণা শেষ, এবার হিসাব কষার পালা

image-here

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনের প্রচারণা শেষ, এবার হিসাব কষার পালা, ১২ জানুয়ারী বৃহস্পতিবার ভোটগ্রহন ৩ প্রার্থীর মধ্যে যিনি ভোটারদের মন জয় করতে পারবেন তিনিই হবেন আগামী ৩ বছরের জন্য পৌরপিতা।
ভোটারদের মধ্যে চলছে নানা গুঞ্জন,কাকে বাছাই করে নিবেন তারা। যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মো. আবদুস ছালাম (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রক্তন মেয়র শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আবদুল মান্নান (হাতপাখা)।
এদিকে অভিজ্ঞ মহল এবং সাধারন ভোটাররা বলছেন ভোটের লড়াই হবে ত্রি-মুখি । এবার মেয়র নির্বাচিত হবেন খুব কমভোটে।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন পুরুষ ভোটার ১০,০৬৬ জন ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ। উল্লেখ্য: গত ১৯ অক্টোবর ২০২২ দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মৃত্যবরণ করায় শুন্য পদে আগামী ১২ জানুয়ারি ২০২৩ উপণ্ডনির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই লক্ষে আগামী বৃহস্পতিবার উপণ্ডনির্বাচনের ভোট গ্রহন।




দুর্গাপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোণার দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা, বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগে এক মানববন্ধন হয়েছে। রোববার বিকেলে কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জনগন দুর্গাপুর প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত (০৭ জানুয়ারি) শনিবার বিকেলে শাহাবুদ্দিন, মোতালেবসহ ১৪ জনের নেতৃত্বে বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র সহ পিস্তল হাতে নিয়ে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এক বাড়িতে প্রবেশ করে হত্যার উদ্দেশে আক্রমণ চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ির গেইট, টিনের চাল ও ঘরের দরজা ভেঙ্গে ওয়্যারড্রপ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ও সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়া যায়। এছাড়া যাওয়ার সময় ওই বাড়ী সংলগ্ন কওমী মহিলা মাদরাসা ও আসবাপত্র কুপিয়ে তছনছ সহ ব্যপক ক্ষতিসাধন করে যায়।

এনিয়ে শওকত হাসান বলেন, শাহাবুদ্দিন, মোতালেব সহ ১২-১৩ জনের নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় অসুস্থ মা ও বাবাকে কিল, ঘুষি দিয়ে জখম করে এ বিষয়ে মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। রানা (১৯),
রবিকুল (১৮), ইমন (১৮) ও তুহিন (১৮) নামে চারজনকে আটক করলেও বর্তমানে আমরা নিরাপত্তাহনিতায় ভুগছি।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শিব্বির আহামেদ তালুকদার বলেন, এমন ঘটনা আমার ইউনিয়নের আগে কখনও ঘটনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নেয়ার পরামর্শ
দিয়েছি। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনার পর ৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে সন্ত্রাসী শাহাব উদ্দিন এবং আব্দুল মোতালেবসহ সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার বিকেলে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী।




আগামীকাল খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডিএনবি নিউজ ডেস্ক:

ব্যক্তিগত সফরে খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়কপথে খুলনায় যাওয়ার কথা রয়েছে।

এদিন প্রধানমন্ত্রী খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছাবেন। ঘাট পার হয়ে তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করবেন। এর আগে, ২০১৮ সালের ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সফর করেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত সফরে খুলনায় আসছেন। এটা তার রাষ্ট্রীয় সফর নয়, সে কারণে দলের কোনো নেতাকর্মীর সঙ্গে সাক্ষাৎ হবে কি না, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এদিকে আওয়ামী লীগের দলীয় একটি সূত্র জানিয়েছে, দিঘলিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও জেলা এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের দেখা করার কথা রয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতার পূর্বে প্রধানমন্ত্রীর মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে দিঘলিয়ার ভৈরব নদের কোলঘেষে নগরঘাট এলাকায় ১ একর ৪৪ শতক (৪ বিঘা) জমিতে পাট গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘরসহ জমি কেনা রয়েছে। এই পাট গোডাউন পরিদর্শন করতেই তিনি সেখানে যাচ্ছেন।




দুর্গাপুরে আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত

 

ডিএনবি নিউজ ডেস্ক:

টংক আন্দোলনের মহান নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহ স্মরণে সাতদিন ব্যাপী মনিসিংহ মেলা উপলক্ষে আলোচনা সভা উপলক্ষে আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেলার ষষ্ঠ দিনে নেত্রকোনার দুর্গাপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে আদিবাসী ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সভাপতি পঙ্কজ মারাক এর সভাপতিত্বে সাধারন সম্পাদক নিরন্তর বনোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খানম মজলিশ। বিশেষ অতিথি‘র আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফকরুজ্জামান জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব-উল আহসান, কমরেড মণি সিংহের একমাত্র সন্তান, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 




দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচন মেয়র পদে লড়ছেন ৩ প্রার্থী 

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। মেয়র পদে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, বাছাই শেষে পাঁচ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়। মঙ্গলবার সকালে তিন প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র আলহাজ মাওলানা মো. আবদুস ছালাম (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আবদুল মান্নান (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করবেন।

পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন পুরুষ ভোটার ১০,০৬৬ জন ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ। উল্লেখ্য : গত ১৯ অক্টোবর ২০২২ দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মৃত্যবরণ করায় শুন্য পদে আগামী ১২ জানুয়ারি ২০২৩ উপ-নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।




মণি সিংহের জীবন ও কর্ম আমাদের অনুপ্রেরণা যোগাবে: প্রধানমন্ত্রী 

ডিএনবি নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপ্লবী জননেতা কমরেড মণি সিংহের জীবন ও কর্ম আমাদের সবসময় অনুপ্রেরণা যোগাবে। ৩১ ডিসেম্বর কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের প্রথম সরকারের উপদেষ্টা কমরেড মণি সিংহের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, বিপ্লবী ও প্রগতিশীল গণআন্দোলনের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড মণি সিংহ উপমহাদেশের বৃটিশবিরোধী আন্দোলন ও বাঙালির স্বাধিকার আদায়ের সংগ্রামসহ সারাজীবন কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সকল ন্যায়সঙ্গত আন্দোলন ও সংগ্রামে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কমরেড মণি সিংহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কমরেড মণি সিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। সদ্য স্বাধীন যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তিনি প্রশংসনীয় অবদান রাখেন। প্রধানমন্ত্রী কমরেড মণি সিংহের আত্মার শান্তি কামনা করেন।




দুর্গাপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন 

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোণা জেলার দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মলেন্দু সরকার বাবুল (যায়যায়দিন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি মো.মোহন মিয়া (সংবাদ), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.জামাল তালুকদার (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.মাসুম বিল্লাহ (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এইচ.এম সাইদুল ইসলাম ( দৈনিক তথ্যধারা), বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং (দিগন্ত বাংলা), বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য-১ ডাঃ মো.কামরুল ইসলাম (শ্বাসত বাংলা), বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস-২ নাজমুল হুদা সারোয়ার (নব কল্যান), বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য-৩ ধ্রুব সরকার (ইত্তেফাক)

উক্ত নির্বাচন তিনজন সরকারী কর্মকর্তার পরিচালনায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।




বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ইসির

ডিএনবি নিউজ ডেস্ক:

বিএনপিকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কমিশনের সব সময় ইচ্ছা সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তাই সকল দলের প্রতি আহ্বান আপনারা সবাই নির্বাচনে আসুন। বিশেষ করে বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হবো। আমরা চাই প্রতিটি দল নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি করুক।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে রংপুর সিটি কপোরেশনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, কোনো অবনতি ঘটবে না, রংপুরে যারা আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন তারা আশ্বস্ত করেছেন। তাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। কমিশন মনে করে এই নির্বাচনে ভোটাররা কোনো বাধার সম্মুখীন হবে না। এছাড়া কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সিটি নির্বাচন সিসি ক্যামেরা দিয়ে ঢাকা এবং রংপুর থেকে পর্যবেক্ষণ করা হবে। কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, দায়িত্বরত পোলিং এজেন্টকেও পর্যবেক্ষণ করা হবে। তারা কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রিসাইডিং অফিসারদের দায়িত্ব নিতে হবে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। এ সময় তিনি নগরবাসীকে আবারও নির্ভয়ে নির্বিঘ্নে এবং বিশ্বাস নিয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান।

দেশের দ্বিতীয় বৃহত্তম রংপুর সিটি কপোরেশনে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার। এবার মেয়র পদে ৯ জনসহ মোট ২৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো সিটির ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।




দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা 

আল নোমান শান্ত

স্টাফ রিপোর্টার

নেত্রকোণার দুর্গাপুরে ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে কহিনুর বেগম (২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। (২৭ নভেম্বর) রোববার বিকেলে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের দক্ষিন পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুহিনুর বেগম ওই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সবার অগোচরে স্বামীর বসত ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কুহিনুর বেগম। বিকেলের দিকে গৃহবধূ কুহিনুরের সাড়াশব্দ না পেলে নিহতের জা স্বর্ণা আক্তার খোঁজ নিতে বসত ঘরের সামনে দিয়ে গেলে কুহিনুর বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।