পুরস্কার পেলেন প্রতিদিনের সংবাদ প্রতিনিধি কলি হাসান ও আব্দুর রহমান

ডিএনবি নিউজ ডেস্ক:

উত্তরোত্তর সমৃদ্ধির অগ্রযাত্রার পথে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে প্রতিদিনের সংবাদ এর অনলাইন ভার্সন। এই ধারাকে অব্যাহত রাখতে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নতুন নতুন সব পরিকল্পনা। এরই অংশ হিসেবে বিগত ৩ মাস যাবত প্রচলিত পুরস্কার প্রদান কার্যক্রমে এবার পুরস্কার পেলেন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি কলি হাসান ও নেত্রকোনা প্রতিনিধি আব্দুর রহমান।

সারা দেশের জেলা/উপজেলা/বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়োজিত প্রতিনিধিদের পাঠানো নিউজের মধ্যে গত ফেব্রুয়ারি মাসে সর্বাধিক পঠিত নিউজের লেখক হিসেবে প্রথম পুরস্কার পেয়েছেন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি কলি হাসান।

এছাড়া প্রতিদিনের সংবাদের পেজ এবং গ্রুপের ফেব্রুয়ারি-২০২১ সব নিউজে লাইক, কমেন্ট ও শেয়ার প্রদান করে সর্বোচ্চ প্রদানকারী হিসেবে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন নেত্রকোনা প্রতিনিধি আব্দুর রহমান।

রোববার সন্ধ্যায় প্রতিদিনের সংবাদ কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহবুবুর রহমান এ পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের সংবাদ এর অনলাইন ইনচার্জ রিহাব মাহমুদ এবং সিনিয়র এইচ আর এডমিন কামরুজ্জামান রাসেল।

এ সময় ভারপ্রাপ্রাপ্ত সম্পাদক এস এম মাহবুবুর রহমান পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।




সিলেটে কোয়ারেন্টিন থেকে পালানো ২ প্রবাসীর জেল-জরিমানা

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন মঙ্গলবার রাতে তাদের এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা জেলার বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রাম ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের বাসিন্দা। তাদের বয়স ৩৫ থেকে ৪২ বছর।

মেজবাহ উদ্দিন বলেন, গত ২২ মার্চ যুক্তরাজ্য থেকে ফেরার পর ওই দুই প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট শহরের দরগাগেইটে হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তারা করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু প্রতিবেদন আসার আগেই তারা হোটেল থেকে পালিয়ে যান। তারা দুইজনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি।

“মঙ্গলবার রাতে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তারা জরিমানা পরিশোধ করেছেন। রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

এর আগে গত ২০ মার্চ শহরের আম্বরখানার হোটেল ব্রিটানিয়া থেকে এক পরিবারের নয় সদস্য কোয়ারেন্টিন থেকে পালিয়ে জকিগঞ্জস্থ গ্রামের বাড়ি চলে যায়। তাদের ফোন করে ডেকে এনে প্রাপ্তবয়স্ক ছয়জনকে তিন হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।




কলকাতায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে দমকলের ৮ ইঞ্জিন

ডিএনবি নিউজ ডেস্ক: কলকাতার স্ট্র‌্যান্ডরোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গেছে, এন সি দত্ত রোডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চারতলায় আগুন লাগে। ইতোমধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা ভবনকেই। স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকলকে খবর দেন এবং বহুতলের ভিতরে থাকা সকলকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছে।

প্রসঙ্গত, সেই সময় বহুতলের ঘরগুলোতে অল্প কয়েকজন উপস্থিত ছিলেন। সজাগ থাকায় দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন সবাই। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সবাইকে নিরাপদে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে পুলিশ সূত্রে।

সূত্র: এবিপি আনন্দ, আজকাল




সাবেকমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আর নেই

ডিএনবি নিউজ ডেস্ক: বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার ৩১ মার্চ ভোর ৪.৩০মিনিটে রাজধানী ঢাকার মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। বিষয়টি  নিশ্চিত করেছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া মনিরামপুর যশোরে অনুষ্ঠিত হবে।




দুর্গাপুরে হেফাজতে ইসলামের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক নেত্রকোনার দুর্গাপুরে জামিউল উলুম কাচারী মাদ্রাসা, মারকাজ মাদ্রাসা, তেরী বাজার বড় মসজিদ মাদরাসা, মউ মাদ্রাসা, লক্ষিপুর মাদ্রাসা, ঝান্জাইল মাদ্রাসা, জাগিরপাড়া মহিলা মাদ্রাসা, মাসকান্দা, নলুয়াপাড়া ও  ভাদুয়া মাদ্রাসা সহ উপজেলা প্রায় প্রতিটি মাদ্রাসা ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার বাদ জহুর হেফাজত ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হেফাজত ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার সদস্য ও জামিউল উলুম কাচারী মাদরাসার মোহতামিম হাফেজ মাওঃ ওয়ালীউল্লাহ বলেন, সারাদেশে মোদী বিরোধী আন্দোলনে পুলিশের নির্বাচার গুলিতে আমাদের নেতাকর্মীগন নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতীর কল্যানে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এ দোয়ার মাহফিল সম্পন্ন করা হয়।




দেয়া হয়নি লকডাউন, ১৮ দফা নির্দেশনা

ডিএনবি নিউজ: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ এক ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনার কথা জানান।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে-

১. সকল ধরণের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক ধর্মীয়/ অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলকায় সকল ধরণের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে /জন্মদিন সহ যেকোন সামাজিক অনুষ্ঠান উপলক্ষ্যে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

২. মসজিদসহগ সকল উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

৩. পর্যটন/ বিনোদন কেন্দ্র/সিনেমা হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সকল ধরণের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে।

৪.গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারনক্ষমতার ৫০ভাগের অধিক যাত্রী বহন করা যাবে না।

৫.সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্ত:জেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে।

৬.বিদেশ হতে আগত যাত্রীদের ১৪দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

৭.নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা/উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি পরিপালনপূবর্ক ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৮ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এচলা নিশ্চিত করতে হবে।

৯.শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১০. সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাস্ত পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১১.অপ্রয়োজনীয় ঘোরাফেরা/আড্ডা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রিত করতে হবে।

১২.প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধনসহ সকল ধরণের স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। মাস্ক পরিধান না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।

১৩.করোনায় আক্রান্ত/ করোনার লক্ষযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিক করতে হবে। করোনায় আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদের্ও কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

১৪. জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি/বেসরকারি অফিস /প্রতিষ্ঠাস/ শিল্প কলকারখানাসমূহ ৫০ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী/অসুস্থ/বয়স ৫৫ উর্দ্ধ কর্মকর্তা/কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১৫.সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা যথা সম্ভব অনলাইনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।

১৬.স্বশরীরে উপস্থিত হতে হয় এমন যে কোন ধরণের গণপরীক্ষার ক্ষেতে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

১৭. হোটেল-রেঁস্তোরাসমূহে ধারণ ক্ষমতার ৫০ভাগের অধিক মানুষের প্রবেশ বারিত করতে হবে।

১৮. কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

-কেএল




রক্ত ঝরানোর জবাব সরকারকে দিতে হবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছে সরকার। রক্ত ঝরানোর জন্য ও প্রাণ যাওয়ার জন্য সরকার দায়ী, তার জবাব সরকারকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। সরকারের নির্দেশে এমন হত্যাযজ্ঞ হয়েছে। তারা বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করেছে। এসবের খেসারত সরকারকে দিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে না। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

সরকারের পদত্যাগ করতে হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ন্যায্য দাবি সরকার ভারত থেকে আদায় করতে পারছে না। সীমান্তে গুলি করে হত্যার কোনো বিচার হয় না। তাই সরকারের পদত্যাগ করতে হবে। অন্যথায় অতীতের স্বৈরাচার সরকারগুলোর মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি করেন মির্জা ফখরুল।

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি নিজেরা নিজেদের আন্দোলন করে, কারো আন্দোলনে ইন্ধন দেয় না।




দুর্গাপুরে স্ত্রী-শাশুরীর মানসিক নির্যাতনে লাশ হলো বিল্লাল

ডিএনবি নিউজ ডেস্কঃ

নেত্রকোণার দুর্গাপুরে শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জের ধরে বিল্লাল মিয়া (২৮) নামে এক যুবক বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিষ পানকরে বিল্লাল। ঘটনার পরদিন শনিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিল্লাল মিয়া উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের আবুল হাসেমের পুত্র।


নিহতের পিতা-মাতা ও অন্যান্য স্বজনরা জানান, গত শুক্রবার সকালে একই ইউনিয়নের বিরমারালা গ্রামের শ্বশুরবাড়িতে থাকা স্ত্রী রোজিনা (২১) ও ছয় মাস বয়সী শিশু সিফাতকে আনতে যান বিল্লাল মিয়া। সেখানে স্ত্রী রোজিনা খাতুন স্বামীকে তাঁর সংসার করবে না সাব জানিয়ে দেয়। এসময় বিল্লালকে নানা ধরণের অশ্লীল ভাষায় গালিগালাজও করেন শ্বাশুড়ী ফাতেমা। শুক্রবার সন্ধ্যার পর কোন একসময় সবার অগোচরে বিষ পান করে বিল্লাল। টের পেয়ে তাৎক্ষনিক দুর্গাপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিল্লাল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষ খাওয়ার দুদিন পেরিয়ে গেলেও পাষন্ড স্ত্রী রোজিনা খাতুন, শ্বশুড়-শ্বাশুড়ী এক নজর দেখতে আসেননি বিল্লালকে। মারা যাওয়ার খবর পেয়ে বাড়ি থেকে আত্মগোপনে চলে যান স্ত্রী রোজিনা ও তাঁর বাবা-মা। শুক্রবার রাত ১১টার দিকে সরেজমিনে গেলে নিহতের চাচাতো ভাই মোস্তফা, সহোদর ভাই জালাল উদ্দিন প্রতিবেদককে ঘটনার  সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা জানান স্ত্রী রোজিনা ও শ্বাশুড়ীর সাথে ক্ষোভের কারণেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে বিল্লাল মিয়া। ঘটনাটি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীও জানানো হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার কর্মকর্তা ইন-চার্জ (ওসি) শাহ নুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। স্ত্রীর সাথে রাগ করে বিল্লাল মিয়া আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তাঁর পরিবার। এ ব্যাপারে পরিবারের কাছ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।




মিয়ানমারে বিমান হামলায় প্রাণভয়ে পালাচ্ছে মানুষ

ডিএনবি নিউজ ডেস্কঃ  সশস্ত্র গোষ্ঠীদের নিয়ন্ত্রণে থাকা মিয়ানমারের কারেন রাজ্যে বিমান হামলা চালিয়েছে দেশটির দখলদার জান্তা সরকার।

হামলার পর তিন হাজারের বেশি অধিবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। সশস্ত্রগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয়েছে।

থাইল্যান্ড সীমান্তবর্তী মুতরাউ জেলার পাঁচটি এলাকায় গত শনিবার গভীর রাতে বিমান হামলা চালায়। গৃহহীনদের একটি আশ্রয় কেন্দ্রেও হামলা চালানো হয়। কারেন উইম্যান্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়, এই মুহূর্তে তিন হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে জঙ্গলে লুকিয়ে আছে। রোববার থাই সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মিয়ানমারের প্রায় তিন হাজার শরণার্থী থাইল্যান্ড পৌঁছেছেন। আরও শরণার্থী আশ্রয় প্রার্থনা করেছে।

স্থানীয় ত্রাণ সংস্থা ‘ফ্রি বার্মা রেঞ্জার্স’ এর প্রতিষ্ঠাতা ডেভিড ইউবাঙ্ক জানান, বিমান হামলায় আদিবাসী সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) দুই যোদ্ধা নিহত হয়েছেন। তিনি আরও বলেন, আমরা গত দুই দশকের বেশি সময় ধরে এখানে বিমান হামলার আওয়াজ পাইনি।

ওই হামলা রাতে করা হয়েছে। তাই বলাই যায়, রাশিয়া এবং চীনের সহযোগিতায় মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং এটা খুবই প্রাণঘাতী। শনিবারের ওই হামলায় কেএনইউ নিয়ন্ত্রণাধীন একটি গ্রামের অন্তত তিনজন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন।




আজ লকডাউনের ঘোষণা আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ডিএনবি নিউজ: দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। নতুন করে এই অবস্থা সামাল দিতে বিভিন্ন টাইপের লকডাউনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সাধারণ চলাফেরা ও লোক সমাগমের ক্ষেত্রে সরকার নতুন করে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

গতকাল রোববার রাতে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। সেখানে আজ সোমবার দেশের কিছু এলাকার জন্য এ ধরনের ঘোষণা ‘আসতে পারে’ বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আগামীকাল (আজ) হয়ত বিভিন্ন টাইপের লকডাউনের ঘোষণা আসবে। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি- এসব এলাকায় যাওয়া-আসা বন্ধ করা, বিয়ে-শাদী অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পিকনিক এগুলোও বন্ধ করা, যেখানে জনসমাগম হয় সেসব অনুষ্ঠানে বিধিনিষেধ আসতে পারে।’ সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিছু প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের পক্ষ থেকে যে প্রস্তাব গেছে। এতে অনেকগুলো প্রস্তাব ছিল। সেগুলো দেখে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা জারি করবেন। তার মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের লকডাউন থাকবে।’