দুর্গাপুরে ‘জলসিড়ি পাঠাগার’ এর আয়োজনে নজরুল সম্মাননা স্মারক পেলেন চার গুণীজন

ডিএনবি নিউজ ডেস্ক:
‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণ ও নানা কর্মসুচীর মাধ্যমে নজরুল অধ্যয়ন কেন্দ্রের আয়োজনে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৯ মে) বিকেলে বিরিশিরি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল গাভিনা গ্রামে চার গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জলসিড়ি পাঠাগার ও নজরুল অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে কবি নজরুলের সৃষ্টি ও জীবনী নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, অধ্যাপক হারাধণ সাহা, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক আজিজুল হক ফকির, কবি লোকান্ত শাওন, শিক্ষক হীরেন দাস, সুদীপ সাহা, পাওয়ার ষ্টেশন কোম্পানীর ম্যানেজার সুশান্ত পন্তিত সহ সাংবাদিক, রাজনৈতিক, কবি, শিক্ষক, প্রভাষক ও স্থানীয় গন্যমান ব্যাক্তিগণ আলোচনা করেন।
এছাড়া কবি নজরুলের কবিতা আবৃত্তি করেন কবি সজল অনিরুদ্ধ ও ক্ষুদে শিল্পী অপালা সাহা এবং নজরুল সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী দ্বিলীপ ঘোষ।
আলোচনা শেষে, আলোকিত সমাজগঠনে নানাবিধ অবদান রাখায়, দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, কবি অনার্য শান্ত, কবি অসীম সরকার, কবি অনিন্দ্য জসীম ও বাচিক শিল্পী কথিকা সাহাকে নজরুল স্মারক সম্মাননা প্রদান করা হয়।
আলোচকগণ বলেন, একটি সমাজের রূপরেখা বদলে দিতে পারে একটি সমৃদ্ধ পাঠাগার। দুর্গাপুর উপজেলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখছে নজরুল অধ্যয়ন কেন্দ্র ও জলসিঁড়ি পাঠাগার। পাঠকরা খুব সহজেই এই পাঠাগারে এসে সমসাময়িক বিষয়ে সম্যক ধারণা ও বিষয়ভিত্তিক জ্ঞানচর্চা করতে পারছে। আজকের ছাত্ররাই আগামী দিনের জাতির কর্ণধার। পাঠাগারের বই-পুস্তক একজন শিক্ষার্থীকে স্বশিক্ষিত মানুষ তৈরিতে সহায়তা করে। তাই প্রতিটি গ্রামে-মহল্লায় জলসিড়ির মতো পাঠাগার গড়ে তোলা প্রয়োজন।
এই প্রত্যন্ত গ্রামে দীপক সরকারের হাতে গড়ে ওঠা এই অধ্যায়ন কেন্দ্রটি, নতুন প্রজন্মের মাঝে কাজী নজরুল ইসলামের চেতনা ছড়িয়ে দিচ্ছে। গ্রামীণ জনপদের মানুষের মাঝে চেতনা জাগছে নজরুলকে জানার, বোঝার ও চর্চা করার। এই কাজে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সেইসাথে এই অধ্যয়ন কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন সহ নানাবিধ উন্নয়নের জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনার-১ দুর্গাপুর-কলমাকান্দা আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।



জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা

ডিএনবি নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি‘র অনুকুলে বরাদ্দকৃত জরুরী মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা হিসেবে ১০ লাখ টাকা ও ৪০ টন চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং অসহায় ও দুঃস্থ পরিবারসহ ২শত পরিবারের হাতে নগদ অর্থ বিতরণ করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র দিক-নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন মসজিদের ঈমাম ও সুশীল শ্রেনী-পেশার মানুষদের মাধ্যমে তালিকা প্রস্তত করে বন্টন করা হয় এই সহায়তা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, মানবিক সহায়তা হিসেবে ২০০জন বিভিন্ন পর্যায়ের উপকারভোগীকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। এতে প্রত্যেক পরিবারে নগদ পাঁচ হাজার টাকা এবং ভিজিএফ সহায়তার আওতায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪ মে. টন চাল বিতরণ করা হয়েছে। বিভিন্ন মসজিদের ৬০জন ইমাম-মোয়াজ্জিন কে প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এসময়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ শহীদুল্লাহ খান, বড় মসজিদের খতিব মুফতি আব্দুর রউফ, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, দুর্গাপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ, উপকারভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন




জমি দখল, বাড়ি-ঘর ভাংচুর, ও মামলার হয়রানীর প্রতিকারে ডেপুটি স্পীকারের হস্তক্ষেপ কামনা

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামে জোরপুর্বক জমি দখল, ঘর-বাড়ি ভাংচুর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণ নাশের হুমকীসহ নানা বিষয়ের প্রতিকার চেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপ কামনা করেছেন ওই গ্রামের ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ মে) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে তাদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের বর্ননা দেন কৃষক সুরুজ আলী মুন্সি ও আব্দুল হেকিমের পরিবার।

সাংবাদিকদের কাছে অভিযোগ করে সুরুজ আলী মুন্সি বলেন, পারিবারিক ভাবে বন্টন হওয়া জমির মধ্যে ৪০শতক জমি ওনার আত্মীয় দিনমজুর আব্দুল হেকিমের কাছে বিক্রি করেন। বিক্রির পর থেকে বিরিশিরি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি দলীয় নেতাকর্মীগণ আমার ভাইয়ের পরিবার ও ভাগ্নিদের সহায়তায় জমি বাটোয়ারা হয়নি মর্মে নানাভাবে হয়রানী করে আসছে। শালিসের মনগড়া সিদ্ধান্ত মোতাবেক চলতে না পারার কারনে গত দুইবছর যাবৎ এক একর ধানের জমি জোরপুর্বক দখল করে নিয়ে চাষাবাদ শুরু করছে দলীয় নেতাকর্মীরা। এ ব্যপারে আমি কিছু বলতে গেলে, নানা ধরনের হুমকী সহ থানায় আমার নামে নানা ধরনের মামলা দিয়ে হয়রানী শুরু করে এমনকি বাড়ীর পাশে পুকুরের মাছ গুলো ধরে নিয়ে যায়।

আব্দুল হেকিম বলেন, আমি ও আমার স্ত্রী ঢাকায় ইট খলায় শ্রমিকের কাজ করি। অভাবের মাঝেও টাকা জমিয়ে ওই এলাকায় বাড়ি করার জন্য গত পাঁচ বছর আগে সুরুজ আলী মুন্সির কাছ থেকে ৪০শতক জমি ক্রয় করি। গত তিন-চার মাস আগ থেকে ওই জমিতে বসতঘর নির্মানের কাজ করতে গেলে নানা অজুহাতে আমার কাজ বন্ধ করে দেন ইউনিয়ন বিএনপির দলীয় নেতাকর্মীরা। গত কয়েকদিন আগে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে ঘর নির্মানের কাজ বন্ধ করে দেয়। বৃষ্টিতে ভিজে আমার সকল মালামাল নষ্ট হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের দ্বারে-দ্বারে ঘুরেও কোন সুরাহা পাইনি। সাংবাদিকদের সাথে অভিযোগ কালে অন্যদের মাঝে, মো. সুরুজ আলী মুন্সী, আব্দুল হেকিম, আবুল কালাম, আব্দুর রাজ্জাক, আব্দুর রশীদ, বেগম আক্তার, মোহাম্মদ আলী, সেলিনা আক্তার, জামেনা খাতুন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে, দুর্গাপুর-কলমাকান্দার মানবিক নেতা, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি মহোদয়কে সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, আমাদের জান-মালের কোন নিরাপত্তা নাই। প্রায়ই আমাদের প্রাণ নাশের হুমকী দিচ্ছে। আপনি আমাদের বাঁচান, দোষীদের বিচার করুন।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ঘরের কাজ বন্ধ করে দেয়ার বিষয়টি ঠিক নয়। তবে দুই পক্ষের মাঝে মারামারি হতে পারে বিধায় নির্মান কাজ বন্ধ রাখের নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দুই পক্ষকে নিয়ে বসে সমাধান করার চেষ্ট করবো।




দুর্গাপুরে শিক্ষার্থী রামিসা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ মিছিল

ডিএনবি নিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তারের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি। বিক্ষোভকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। শনিবার (২৩ মে) দুপুরে রামিসার দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপি এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে এবং তিনি দায় স্বীকার করেছেন বলেও জানা গেছে। কিন্ত আমরা চাই দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হউক। রামিসার সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় আমরা সংহতি জানাচ্ছি। ভবিষ্যতে যেন আর কোনো শিশু এমন ঘটনার শিকার না হয়, সে জন্য খুনি বা ধর্ষনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া অভিভাবকগণ তাদের শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সারাদেশে এর আগেও একাধিক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। কিন্তু কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। আমরা এই হত্যা কান্ডের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

বক্তারা বলেন, বিচার দীর্ঘায়িত হলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বাড়বে এবং অনেকেই সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাবেন। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এ ঘটনার নিষ্পত্তির দাবি জানাই। দেশের ৬৫ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও এই ঘটনার বিচার দাবি করছে।

সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কামিটি সভাপতি আলকাছ উদ্দীন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সিপিবি নেতা নজরুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, হাজং নেতা অবনি কান্ত হাজং, নারীনেত্রী তাসলিমা বেগম, ছাত্র ইউনিয়ন সভাপতি আহাদ মিয়া প্রমুখ।




দুর্গাপুরে কৃষকের ধান ক্রয়ে ওজনে কম, চার ব্যাবসায়ীকে জরিমানা

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে প্রান্তিক কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দেয়ায় চার ধান ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২০ মে) দুপুরে পৌরশহরের ধানমহাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রান্তিক কৃষদের কাছ থেকে ধান ক্রয় করছেন বাজারের ব্যাবায়ীরা। দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ধানের ওজনে ৪০ কেজিতে ১মন না ধরে ৪২ কেজিতে ১মন নিয়ে ধানের দাম পরিশোধ করছেন ব্যাবসায়ীরা। প্রান্তিক কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে ধানের বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। পরে বাজারের চারজন ধান ব্যাবসায়ী শ্রীদাম প্রসাদ, ঝুটন সাহা, দেবল দে ও প্রবীর সাহা প্রত্যেক কে বিশ হাজার টাকা করে মোট আশি হাজার টাকা জরিমানা করা হয় এবং এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে অন্যব্যাবসায়ীদের সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাজারের ধান ব্যাবসায়ীরা কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ধানের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সেইসাথে অন্যদেরকেও সর্তক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




বেইজিং সফরে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ডিএনবি নিউজ ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আলোচিত চীন সফর শেষ করে ওয়াশিংটনে ফিরে যাওয়ার চার দিনের মাথায় বেইজিং সফরে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পুতিনকে বহনকারী উড়োজাহাজটি।

বিমানবন্দরে পুতিন ও তার নেতৃত্বাধীন সফরকারী দলকে অভ্যর্থনা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
গত ১৩ মে বুধবার ট্রাম্প বেইজিংয়ে অবতরণের পর তাকে লাল গোলাপ সংবর্ধনা দেওয়া হয়েছিল, চীনের সামরিক বাহিনীর একটি ব্যান্ডদল ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন সফরকারী দলকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেছিল, বিমানবন্দরে তরুণ-তরুণীরা যুক্তরাষ্ট্রের পতাকা নাড়াতে নাড়াতে ‘স্বাগতম, স্বাগতম’ স্লোগান দিয়েছিল; গতকাল পুতিন ও তার নেতৃত্বাধীন সফরকারী দলের বেলাতেও একইভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফপি।

রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ও বাসস্থান ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে পুতিনের এই সফর সম্পর্কে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মত বিনিময় করাই প্রেসিডেন্ট পুতিনের এই সফরের প্রধান উদ্দেশ্য।’

সূত্র: এএফপি




চিকিৎসার খোঁজখবর নিতে মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

ডিএনবি নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (এমপি) মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে ওই হাসপাতালে যান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন সেক্রেটারি জেনারেল। সেইসঙ্গে মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন মিয়া গোলাম পরওয়ার।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেয়া হয়। পরবর্তীকালে তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।




নেত্রকোণার দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযান

ডিএনবি নিউজ ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি থেকে দুর্গাপুর পৌরশহরের প্রবেশদ্বারেই ময়লার ভাগাড়ের কারনে নষ্ট হচ্ছে পৌরশহরের ভাবমুর্তি। বিভিন্ন মিডিয়ায় এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নেত্রকোনা – ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল এর।

দুর্গাপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষনা দিয়েছেন তিনি। এরই লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, রাস্তাঘাট, সোমেশ্বরী নদীতে সেতু নির্মান, জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেল সংযোগ, সাধারণ জনগনের যাতায়াতে সুবিধার্থে নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে নানাবিধ প্রকল্প হাতে নিয়েছেন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। আসন্ন ঈদুল আযহা, শহরের পরিচ্ছন্নতা এবং পর্যটকদের কথা ভেবে এই উদ্দ্যেগ নিয়েছেন তিনি।

পৌরশহরের বাসষ্টেন্ড এলাকায় দীর্ঘদিন ধরে ময়লায় ভাগাড় থাকায় ওই এলাকার আশ-পাশের মানুষ, পথচারী, পর্যটকগণ এক বির্বতকর অবস্থায় পড়ছে প্রতিনিয়ত। পৌরশহরে ময়লা ফেলার নির্ধারিত স্থান না থাকায় দীর্ঘদিন ধরে শহরের ওই এলাকায় ময়লা সহ নানা ধরনের বর্র্জ্য ফেলা হচ্ছে। এতে করে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে ডেঙ্গুজ্বর ও নানাবিধ রোগ দেখা দিচ্ছে। এ থেকে পরিত্রানের লক্ষে ডেপুটি স্পীকারের নির্দেশে মঙ্গলবার (১৯ মে) দুপুরে পৌর যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহনে পৌরশহরের বাস ও সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে দীর্ঘদিনের জমানো ময়লা পরিস্কারের উদ্দ্যোগ নেয়া হয়।

ওই এলাকার বাসিন্দা আমেনা খাতুন বলেন, এখানে ময়লা জমানো থাকায় আমাদের বাসাবাড়িতে দিনের বেলাতেও কয়েল জ্বালিয়ে কাজ করতে হতো। এছাড়া পরিবারের সদস্যদের প্রায়ই জ্বর ও পেটের অসুখে ভুগতাম আমরা। আমাদের মানবিক নেতা ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি মহোদয় যে উদ্দ্যেগ গ্রহন করেছেন, আমরা উনার প্রতি কৃতজ্ঞ।

বাসষ্ট্যান্ড এলাকার বাসিন্দা আলী উসলাম বলেন, এখানে ময়লা থাকায় দুর্গন্ধের কারনে রাস্তা দিয়ে হাটা যেতো না। অনেকেই পেটের পীড়ায় ভুগতো। অনেক সময় কুকুরের ঝগড়ার কবলে পড়তে হতো পথচারিদের। পৌরকর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও স্থায়ীভাবে পরিস্কার করতে পারেনি তারা। আজ ব্যারিস্টার স্যার ময়লা পরিস্কারের জন্য যে উদ্দ্যেগ নিলেন, আমরা উনার প্রতি চীর কৃতজ্ঞ থাকবো।

এ নিয়ে দুর্গাপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, পৌরশহরের ময়লা ও বর্জ্য নিষ্কাষনের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গা দেখেছি। এ নিয়ে ডেপুটি স্পীকার স্যারের সাথে পরামর্শ ক্রমে, অল্প কিছুদিনের মধ্যে প্রকল্পের গ্রহনের মাধ্যমে ময়লা ফেলার ডাম্পিং পয়েন্ট নির্মান করা হবে। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় ফলদ বৃক্ষরোপন করার পরিকল্পনাও রয়েছে আমাদের।




আবারও পিছু হটলেন ট্রাম্প; নিজের দায় অন্যদের ঘাড়ে চাপালেন !

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার অযৌক্তিক দাবিগুলো থেকে পিছু হটে দাবি করেছেন, “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে সামরিক হামলা আগামীকাল চালানোর পরিকল্পনা ছিল, তা ঐ অঞ্চলের কয়েকজন নেতার অনুরোধে স্থগিত করা হয়েছে।”
ট্রাম্প দাবি করেন, “কাতারের আমির, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আমাকে ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করার অনুরোধ জানিয়েছন।”
তার দাবি অনুযায়ী, এই অনুরোধের কারণ হলো ইরান ইস্যুতে “গুরুত্বপূর্ণ আলোচনা” চলমান থাকা। ট্রাম্প আবারও দাবি করেন, সম্ভাব্য যেকোনো চুক্তির লক্ষ্য হলো “ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।”
তিনি আরও দাবি করেন, তিনি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, জয়েট চিফস অব স্টাফের প্রধান এবং মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন আগামীকালের হামলা না চালানো হয়।
ট্রাম্প আরও দাবি করেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে যেকোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে “বিস্তৃত হামলা” শুরু করার জন্য প্রস্তুত থাকতে হবে।
# সুত্র: পার্সটুডে




দুর্গাপুরে ‘‘রুসা’’র নিরাপদ খাদ্য বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিএনবি নিউজ ডেস্ক:
‘‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’’ এই প্রতিপাদ্যে বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘‘রুসা’’ বাংলাদেশ এর আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ (মে) দুপুরে স্থানীয় ডনবসকো কলেজ মিলনায়তনে সর্বস্তরের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।
রুসা‘র পরিচালক এম এন আলম এর সভাপতিত্বে, সাংবাদিক মামুন রনবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, ডনবসকো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ। এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমান। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিতকরণ, ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য প্রতিরোধ, নিয়মিত বাজার মনিটরিং জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের তদারকি কার্যক্রম আরও জোরদার করা সহ বাজারের অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়।