
দুর্গাপুরে ছাগলকে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে, মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ডিএনবি নিউজ ডেস্ক :
নেত্রকোনার দুর্গাপুরের মেনকিফান্দা গ্রামে সুপারি বাগানে ঢুকে পড়ায় তিনটি ছাগলকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে দুর্গাপুর থানায় যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তা মিথ্যা ও সাজানো বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ওই গ্রামের মো. রফিকুল সহ অন্যান্যরা। শুক্রবার (২৬ জুন) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত পাঠ করেন ওই গ্রামের আক্রাম হোসেন। তিনি বলেন, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ দুর্গাপুর উপজেলার মেনকিফান্দা গ্রামের স্থায়ী বাসিন্দ। বিগত ১৯ জুন, ২০২৬খ্রি. তারিখে ৩টি ছাগল মরে যাওয়া নিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেনকিফান্দা গ্রামের বাসিন্দা অজুফা খাতুন, স্বামী- ছাইদুল ইসলাম বাদী হয়ে আমাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করেছেন। উক্ত ঘটনার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এবং অহেতুক হয়রানি করার জন্য পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করেন। মুলত: ৩টি ছাগল গুলোকে কে বা কাহারা মেরেছে আমরা তা কিছুই জানিনা। ওই সময় আমরা নিজ নিজ ধান খেতে কাজে ব্যাস্ত ছিলাম। আমরা চাই প্রকৃত দোষীদের সাজা হউক। এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা মর্মাহত। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট, আমরা এর তীব্র নিন্দা জানাই। সেইসাতে বিষয়টি দেশবাসীর সামনে তুলে ধরার জন্য এবং উক্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা এই সংবাদ সম্মেলন করেছি।
এসময়, মেনকিফান্দা গ্রামের আব্দুল কাদির, মো. এমদাদুল, নিজাম উদ্দিন, মো. মোবারক, নিজাম উদ্দিন ও মো. সাজাহান উপস্থিত ছিলেন।