প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা

ডিএনবি নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সারেন।

এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে সভায় সভাপতিত্ব করেন।




কক্সবাজারে মসজিদে ঢুকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ

কক্সবাজার পৌরসভার উত্তর টেকপাড়ায় একটি মসজিদে ঢুকে ছুরিকাঘাতের ঘটনায় এক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উত্তর টেকপাড়ার বায়তুশরফ জামে মসজিদে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের আগে জায়নামাজ ও টুপি হাতে নিয়ে নুরুল আজিম নাহিদ নামে এক যুবক মসজিদে প্রবেশ করেন। শুরুতে তাঁর আচরণ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে তিনি হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাতের চেষ্টা করেন। এতে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে হামলায় পেশকারপাড়া এলাকার আক্তার হোসেন নামের এক মুসল্লির হাতে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি আহত হন।

ঘটনার পর অভিযুক্ত যুবক মসজিদের মিম্বারে উঠে ছুরি হাতে অঙ্গভঙ্গি করতে থাকেন, যা উপস্থিত লোকজনের মধ্যে আরও ভীতির সৃষ্টি করে।

পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে নিয়ন্ত্রণে এনে আটক করা হয়। আহত মুসল্লিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।




উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৮০ তম পর্বের হামলাগুলো চালিয়েছে।

এ পর্বে উত্তর ইসরায়েলে কয়েকটি কৌশলগত সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসী মার্কিন সেনাদের কয়েকটি ঘাঁটিতে বিধ্বংসী আঘাত হানে ইরানের এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন।

এই অভিযানে উত্তর ইসরায়েলে সাফাদ শহরে ইসরায়েলি সেনাদের অপারেশনাল কমান্ড-কেন্দ্র ও সেনাদের সীমান্ত এলাকায় মোতায়েনের সমন্বয়-কেন্দ্রগুলো ইরানি হামলার শিকার হয়।

পূর্ব-ঘোষণার আলোকে পরিচালিত এই অভিযানে উত্তর ফিলিস্তিনে শিশু-ঘাতক ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সমাবেশ-কেন্দ্র ও গাজার চারদিকে নির্মিত ইসরায়েলি আক্রমণ-বেল্ট ও প্রতিরক্ষা-ব্যুহ ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার টার্গেট হয়। এ ছাড়াও তেলআবিব, কিরিয়াত শামুনা, বেনি বারাক অঞ্চলের ইসরায়েলি কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, অধিকৃত ফিলিস্তিনে, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে ইরান প্রতিশোধমূলক হামলা চালাবে।

আইআরজিসি আরও জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে আলী আসসালেম, আরিফজান, আল-আজরাক ও শেইখ ঈসা নামের মার্কিন সন্ত্রাসী তৎপরতার সেনা-ঘাঁটিগুলোতে  নিখুঁত লক্ষ্যভেদী এক ঝাঁক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসাত্মক আঘাত হেনেছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর আগে বার বার হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান তার ভূমি ও সার্বভৌমত্বের ওপর যেই দেশের যেই স্থান থেকেই হামলা করা হোক না কেন আগের চেয়েও বেশি কঠোর ও বিধ্বংসী মাত্রায় জবাব দেবে।

# সূত্র:  পার্সটুডে