দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত মাসিক সভায় উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়।

সাংবাদিক সমিতির আহবায়ক কর্তৃক প্রেরিত চিঠির আলোকে জানানো হয়, সংগঠনের সংবিধান মোতাবেক উক্ত সিদ্ধান্ত, সদস্যদের প্রতি সভাপতির অসদাচরণ, সদস্যদের বিরুদ্ধে চক্রান্ত, সদস্যদের অবমূল্যায়ন করা, সাংগঠনিক বিষয়ে বিভিন্ন স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ, একক সিদ্ধান্তে যাচ্ছেতাই ভাবে সংগঠনের সুনাম ক্ষুন্ন করে নানা কর্মসূচি গ্রহন করা সহ বিভিন্ন কারণে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বর্তমান (২০২৬-২০২৭) পর্ষদের প্রতি অনাস্থা এনে ১৩জন সদস্যের মধ্যে ১০জন সদস্যের লিখিত সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে উক্ত পর্ষদকে বিলুপ্তি ঘোষনা করা হয়। সেইসাথে সাংবাদিক সজিম সাইন কে আহবায়ক, সাংবাদিক আলী উসমান কে সদস্য সচিব ও সাংবাদিক আদনানুর রহমান কে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য : উক্ত আহবায়ক কমিটি, সংগঠনের নানাবিধ কাঠামো সংস্কার পুর্বক চলতি বছরের মধ্যেই সাধারণ নির্বাচন নিবেন বলে জানিয়েছেন কমিটির আহবায়ক সজিম সাইন। গত ২০২৫ সনের ডিসেম্বর মাসে গোপন ব্যালটের মাধ্যমে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে সাংবাদিক সমিতির কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিলো।




খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের

ডিএনবি নিউজ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ইরান একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।

রোববার (১ মার্চ) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই আরো বলেন, মার্কিন-ইজরাইলী এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিনত করবে এবং এর অভিঘাত বিশ্বের সকলকেই স্পর্শ করবে।তাই এই সংঘাত বন্ধ করতেই হবে।

পীর সাহেব চরমোনাই শোকাহত ইরানী জনতার প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।