জাতীয়করণ হচ্ছে ৫৫০ ইমাম-মুয়াজ্জিনের চাকরি

ডিএনবি নিউজ ডেস্ক :

দেশের ৩৫০টি সরকারি কলেজ মসজিদের ৫৫০ জন ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের চাকরি জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার।

রোববার (৩০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে কলেজে কর্মরত এসব ধর্মীয় কর্মীর নামের তালিকা ও নিয়োগ-সংক্রান্ত কাগজপত্র সাত কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরি আত্তীকরণের (জাতীয়করণ) লক্ষ্যে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা’ অনুসরণ করে প্রয়োজনীয় নথি পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ৩৫০টি সরকারি কলেজ মসজিদে কর্মরত মোট ৫৫০ জন সংশ্লিষ্ট কর্মীর পূর্ণাঙ্গ নামের তালিকা এবং তাদের নিয়োগ-সংক্রান্ত কাগজপত্র আগামী ৭ কর্মদিবসের মধ্যে মাউশিতে পাঠাতে হবে। এজন্য সরকারি কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।




দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর রাস্ট্রীয় মর্যাদায় দাফন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে ২নং দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া ঈদগাঁ মাঠে নামাজে জানাযা শেষে, পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবার সুত্রে জানা গেছে, শনিবার রাত ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হলে, দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবির্ততে রবিবার বিকেল নলুয়াপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ সময়, সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, দুর্গাপুর থানার পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, ওয়াহেদ আলী, মো. সিরাজুল হক, ওয়াজেদ আলী বিশ^াস, মো. আবুল কালাম, আব্দুল আজিজ এছাড়া অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে বিদ্যুৎ সরকার, সাখাওয়াত হোসেন সজিব, বিকাশ সরকার, শাওন হাসান উপস্থিত ছিলেন।




দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

ডিএনবি নিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদের উদ্যোগে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাদ জোহর পৌরশহরের ডাকুমারা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পুর্ব আলোচনায় পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দান করুন।

এসময় অন্যদের মাঝে, পৌরবিএনপি নেতা মো. সাচ্চু মিয়া, মো. মঞ্জুরুল হক, মো. মিজানুর রহমান সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।




গাজ্জায় ড্রোন হামলা চালিয়ে দুই সহোদর ভাইকে হত্যা করেছে ইসরাইল বাহিনী

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়ে দুই ভাইকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রের ইসরাইলি বাহিনী।

শনিবার (২৯ অক্টোবর) দক্ষিণ গাজ্জার খান ইউনিসের বনী সুহাইলা এলাকায় এই হামলা চালানো হয়।

এই দুই ভাইয়ের চাচা এএফপিকে জানিয়েছেন, বালকদের বয়স আট এবং দশ বছর। তারা জ্বালানি কাঠের খোঁজে বেরিয়েছিল।

আল জাজিরার খবরে বলা হয়, বনী সুহাইলা এলাকায় ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি সহোদর শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে আল ফারাবি স্কুলের নিকটবর্তী এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ওই ড্রোন হামলা চালানো হয়। এতে জুমা ও ফাদি তামের আবু আসি নামের দুই শিশু নিহত হয়।

তারা আরো জানায়, ড্রোন হামলায় গুরুতর আহত হলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় আন নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুদেরকে মৃত ঘোষণা করেন।