
পেজেশকিয়ান: আমরা শত্রুর নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াব
ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক-
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশে আগ্রাসনকারীদের বিরুদ্ধে ইরানি জাতি ও সরকারের অব্যাহত প্রতিরোধের ওপর জোর দিয়েছেন।
পার্সটুডের এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভবিষ্যতের জন্য আশা প্রকাশ করে ইরানি জাতি ও সরকারের অব্যাহত প্রতিরোধের ওপর জোর দিয়ে বলেছেন, “একে অপরের সঙ্গে মিলে ঐক্যবদ্ধ হয়ে এবং শক্তি ও সংহতির ওপর নির্ভর করে আমরা এই ঐতিহাসিক ও ভাগ্যনির্ধারক পথকে মর্যাদার সাথে সম্পন্ন করার জন্য শত্রুদের নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াব।
সূত্র: পার্সটুডে